জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর স্বামী-স্ত্রীসহ তিনজনের যাবজ্জীবন
জয়পুরহাটে মঞ্জিলা হত্যা মামলার ২৩ বছর পর স্বামী-স্ত্রীসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড হয়। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ নূর ইসলাম এ রায় দেন।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন, পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামের মৃত নিজাম উদ্দীনের ছেলে আতাউর রহমান, তার স্ত্রী মেরিনা বেগম ও একই গ্রামের মৃত হাউস মিয়ার ছেলে আমজাদ হোসেন।
মামলার বিবরণে জানা গেছে, পাঁচবিবি উপজেলার আজরা সিধুইল গ্রামের মৃত মোকছেদ আলীর মেয়ে মঞ্জিলা ওরফে মুরশিদার সৎ মায়ের খালাতো ভাই ছিলেন আতাউর রহমান। তিনি মঞ্জিলার ভাল জায়গায় বিয়ে দিবেন বলে তার বাড়িতে নিয়ে যান। সেখানে ২০০০ সালের ১২ মে মঞ্জিলার ওয়ারিশান সূত্রে পাওয়া টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে আসামীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী মঞ্জিলাকে মারপিট করে মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের আপন মা থানায় মামলা দায়েরের পর দীর্ঘ শুনানি শেষে আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied