ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

অনায়াসে উইম্বলডনের সেমিফাইনালে আলকারাজ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৭-২০২৩ দুপুর ১১:৫১

অনায়াসেই উইম্বলডনের সেমিফাইনালে পৌঁছে গেলেন শীর্ষ বাছাই কার্লোস আলকারাজ। কোয়ার্টার ফাইনালে ২০ বছরের এই তরুণ ৭-৬ (৭-৩), ৬-৪, ৬-৪ ব্যবধানে হারালেন ডেনমার্কের তারকা হোলগার রুনকে। স্প্যানিশ এই তারকা ম্যাচ জিততে সময় নিলেন মাত্র ২ ঘণ্টা ২০ মিনিট।

প্রতিযোগিতার চূড়ান্ত লড়াই যত এগিয়ে আসছে, তত খেলা খুলছে আলকারাজের। প্রথম কয়েকটি ম্যাচে তাকে দেখে ঘাসের কোর্টে খুব একটা সুবিধাজনক মনে হয়নি। কিন্তু কোয়ার্টার ফাইনালে তাকে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন মেজাজে। ডেনমার্কের ২০ বছরের তরুণ হোলগার সমানে সমানে লড়াই করার চেষ্টা করলেন বটে। কিন্তু আলকারাজের ফিনিশিংয়ের কাছে হেরে গেলেন অনেকবার। বুধবারের ম্যাচে আলকারাজ ভুলও কম করলেন।

শেষ আটের লড়াইয়ে নামার আগে একটাই সমস্যা ছিল আলকারাজের। তার প্রতিপক্ষ, বিশ্বের ছয় নম্বর বাছাই হোলগার রুনক এক সময় আলকারাজের ডাবল পার্টনার ছিল। এ কারণে দু’জনই একে অপরের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে জানতেন। তবে, সেটা শেষ পর্যন্ত ম্যাচে খুব একটা প্রভাব ফেলতে পারনি।

ম্যাচে এক এবং ছয় নম্বরের পার্থক্যটা ভালোভাবেই ধরা পড়লো। প্রথম সেটে তীব্র লড়াই হল দু’জনের মধ্যে। খেলা চলল ১ ঘণ্টা ৫ মিনিট। কেউ কারও সার্ভিস ভাঙতে পারেননি। টাইব্রেকারে বাজিমাত করলেন আলকারাজ। গুরুত্বপূর্ণ এই সময়ে এসে প্রতিপক্ষকে দাঁড়াতে দিলেন না। ১-২ পয়েন্টে পিছিয়ে পড়েও জিতলেন ৭-৩ ব্যবধানে।

প্রথম সেটে এগিয়ে যাওয়া পর বাকি দুই সেট জিততে খুব বেশি সময় লাগেনি আর আলকারাজের। দ্বিতীয় গেম ৬-৪ এবং তৃতীয় গেম্টে ৬-৪ ব্যবধানে জিতে নিলেন তিনি। শেষ গেম জিতেছেন মাত্র ৩৪ মিনিটের ব্যবধানে।

সেমিফাইনালে আলকারাজের প্রতিপক্ষ তৃতীয় বাছাই দানিল মেদভেদেভ। বুধবার উইম্বলডনের অন্য সেমিফাইনালে রাশিয়ার মেদভেদেভকে অবশ্য লড়াই করে জিততে হল। ২ ঘণ্টা ৫৮ মিনিটের লড়াইয়ে ৬-৪, ১-৬, ৪-৬, ৭-৬ (৭-৪), ৬-১ ব্যবধানে হারালেন অবাছাই ক্রিস্টোফার ইউব্যাঙ্কসকে।

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত