১লক্ষ গাছের চারা দিয়ে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন এমপি নদভী
চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলায় এক লাখ গাছের চারা বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
বুধবার (১২ জুলাই) সকালে উপজেলা পাবলিক হলে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের মাঝে প্রায় ৪০ হাজার গাছের চারা বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. নদভী বলেন, আমাদের পরিবেশকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হলে পর্যাপ্ত পরিমাণ গাছ লাগাতে হবে। বনায়ন বাড়াতে হবে। ব্যাপক জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে কাজ করতে হবে।আধুনিক রাষ্ট্রের যোগ্যতম স্মার্ট বাংলাদেশ গড়তে বৃক্ষরোপনের কোন বিকল্প নাই৷ তিনি বলেন, প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেল হয়েছে। দেশে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করেছে। দেশ সবুজ রাখতে হলে বৃক্ষরোপণের বিকল্প নেই। কারণ গাছ আমাদের অক্সিজেন দেয়। এই অক্সিজেন আমাদের বাঁচিয়ে রাখতে সাহায্য করে।ইউএনও শরীফ উল্যাহ বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদের অবশ্যই পরিবেশ রক্ষায় সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী দিয়ে যেতে বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত জরুরি একটি কাজ।উদ্বোধনী দিনে প্রায় ৪০ হাজার চারা বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মৌসুমে পর্যায়ক্রমে এক লাখ চারা বিতরণ ও রোপণ কার্যক্রম সম্পন্ন হবে বলে তিনি জানান।লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহজাহান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ, লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম, লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন
শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Link Copied