ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইল প্রেসক্লাবে যুগান্তরের প্রতিষ্ঠাতা যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৩-৭-২০২৩ দুপুর ১:২১
টাঙ্গাইল প্রেসক্লাবে ১৩ জুলাই দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। 
টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে যুগান্তরের স্টাফ রিপোর্টার ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি, পৌর মেয়র সিরাজুল হক আলমগীর, প্রেসক্লাবের সাবেক সভাপতি ড. কামরুজ্জামান, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক হুমায়ন রশিদ আকন্দ সোনা প্রমুখ। এতে দোয়া পরিচালনা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামসাদুল আকতার শামীম। এ সময় টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইকেট্রনিক মিডিয়ার সাংবাদিক ও যুগান্তর স্বজন সমাবেশের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচকগণ বলেন, বাংলাদেশ যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন হয়েছে। ঠিক তেমনি যমুনা গ্রুপ ও যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলও মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীনে গুরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তারা আরও বলেন, শুধু দেশ স্বাধীন নয়, বাংলাদেশকে স্বাবলম্ভী করতে দেশের মানুষদের কর্মসংস্থান তৈরি জন্য যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করেছেন। এতে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এছাড়াও নুরুল ইসলামের প্রতিষ্ঠিত যুগান্তর দেশের জনপ্রিয় পত্রিকা। এছাড়াও যুগান্তর আন্তর্জাতিক পর্যায়ে জায়গা করে নিয়েছে। যে পত্রিকাটি জনগনের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা ও শিল্পপতি নুরুল ইসলাম আকুল হয়েই চাইতেন, সত্যের সঙ্গে থাকার, জনগণের পাশে থাকার। যমুনা গ্রুপ তথা যুগান্তর মুক্তিযুদ্ধের স্বপক্ষে কথা বলে। নুরুল ইসলাম বাবুল ছিলেন অনেক দূরদর্শী, কর্মময় মানুষ। এছাড়াও তিনি ছিলেন রাজনীতি ও অর্থনীতি সচেতন মানুষ। নুরুল ইসলাম তার সৃষ্টি ও কর্মের কারনে এখন মানুষের মাঝে বেঁচে আছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত