ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

ইউপি সদস্যকে বরখাস্ত করে পদ শূন্য ঘোষণা


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৩-৭-২০২৩ দুপুর ১:২২
চট্টগ্রামের সাতকানিয়ায় এক ইউপি সদস্যকে বরখাস্ত করে পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। বরখাস্ত ইউপি সদস্য উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নাসির উদ্দিন।গত সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
 
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী পদটি শূন্য ঘোষণা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারি করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনওকে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে এ বিষয়ে একটি অফিস আদেশ ইউএনওর কাছে পৌঁছায়। প্রজ্ঞাপন ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের পাশে জমির উপরিভাগের মাটি কাটার খবর পেয়ে উপজেলা সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ইউপি সদস্য নাসির উদ্দিন ম্যাজিস্ট্রেটকে প্রথমে ঘুষের প্রস্তাব, পরে কার্যক্রমে বাধা সৃষ্টি ও অজ্ঞাতপরিচয় লোকজন নিয়ে ম্যাজিস্ট্রেটের বাসায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন বলে অভিযোগ আনা হয়। এরই পরিপ্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৫ ফেব্রুয়ারি ইউএনওর কাছে ওই সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন করেন। একই দিন ইউএনও আবেদনটি জেলা প্রশাসক বরাবর পাঠান। পরে জেলা প্রশাসক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী ওই ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে সুপারিশ করেন।
 
এ সুপারিশের ভিত্তিতে গত ১৬ এপ্রিল সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত অফিস আদেশে ইউপি সদস্য নাসিরকে সাময়িক বরখাস্ত করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে এর জবাব দিতে বলা হয়। এ প্রজ্ঞাপনে বলা হয়, উল্লিখিত অপরাধ সংঘটিত হওয়ায় তাঁর দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় বলে সরকার মনে করে।
 
সাতকানিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা ইউপি সদস্য নাসির উদ্দিনকে চূড়ান্তভাবে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কয়েক দিনের মধ্যে ইউপি সদস্যের পদটি শূন্য ঘোষণা বিষয়ে নোটিশ জারি করা হবে।
 
বরখাস্ত ইউপি সদস্য নাসির উদ্দিন বলেন, এ সিদ্ধান্ত তাঁর বিরুদ্ধে একটি ষড়যন্ত্রের অংশ। তিনি এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত