রাজস্থলীতে পুষ্টি সমন্বয় কমিটির সভা
রাঙামাটি জেলা রাজস্থলী উপজেলা তৃণমূল পর্যায়ে ঝুঁকিপূর্ণ এবং সহজলভ্য মানুষের স্বাস্থ্য-সুস্থতার উন্নতিতে পুষ্টির জন্য মাল্টিসেক্টোরাল পন্থা অবলম্বনে এবং লিন প্রকল্পের তত্ত্বাবধায়নে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে জুম ফাউন্ডেশন। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভায় এ তথ্য জানানো হয়।
উপজেলা পর্যায়ে চলমান পুষ্টি কার্যক্রমকে শক্তিশালীকরণ ও বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা বিষয়ক এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি শান্তনু কুমার দাশ ।
জেলা কারিগরী কর্মকর্তা ডায়না চাকমার সঞ্চালনায় সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডা রুইহলাঅং মারম বলেন, গর্ভবতী ও স্তন্যদানকারী মহিলা, কিশোরী এবং পাঁচ বছরের কম বয়সী শিশুদের পুষ্টি পরিসেবার উন্নত ব্যবস্থা গ্রহণ এবং তাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির বাস্তবায়ন করছে লিন প্রকল্পের জুম ফাউন্ডেশন। এ সময় তিনি রাজস্থলী উপজেলার পুষ্টি পরিস্থিতির সার্বিক চিত্র এবং পুষ্টি পরিস্থিতির উন্নয়নে সরকারের চলমান কার্যক্রম সম্পর্কিত বিষয় তুলে মাল্টিপ্লাস প্রজেক্টর মাধ্যমের উপস্থাপন করা হয় ।
রাজস্থলী উপজেলা লিন প্রকল্পের আয়োজনের পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে লিন প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা ও মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা,টেকনিক্যাল কোঅর্ডিনেটর লিন প্রকল্প থুইনুমং মারমা,উপজেলা পুষ্টি কমিটির সমন্য়ক রুনু চাকমা, ২ নম্বর গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ১ নম্বর ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা,রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, সাংবাদিক চাইথোয়াই মারমা, সাংবাদিক আইয়ুব চৌধুরী প্রমুখ।
এসময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার প্রতিনিধি চিরজিৎ চাকমা, শিক্ষা অফিসার তাজেরুল ইসলাম, মৎস্য কর্মকর্তার প্রতিনিধি চিনু মারমা, সমাজসেবার প্রতিনিধি আবদুল আজিজ সহ লিন প্রকল্পের এন্ড্রো চাকমা , প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক, স্বাস্থ্য বিভাগ, ইউনিসেফ নিউট্রিশন ইন্টারন্যাশনাল, সেড, কমিউনিটি সাপোর্ট গ্রুপ কমিটি সদস্যরা অংশগ্রহণ করেন ।
এ সভায় অতিথি আরো বক্তারা জানান, রাজস্থলী উপজেলায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনার অগ্রগতি সম্পর্কিত মতামত সকলের সন্মুখে পর্যালোচনা ব্যাখা করেন।
এমএসএম / এমএসএম
গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া
লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা
সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর
টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান
দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার
নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন
কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু
ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি