জয়পুরহাটে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন
জয়পুরহাট সদর উপজেলার কড়ই কাদিপুরে পারিবারিক কলহের জেরে পুকুর পাহারাদার আব্দুল আলী হত্যার ঘটনায় দুই সহোদর ভাইসহ ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।সেই সাথে তাদের ১০ হাজার টাকা করে জরিমানার আদেশও দিয়েছেন আদালত।
মামলা দায়েরের ১৪ বছর পর বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার কড়ই কাদিরপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে আমিনুর ইসলাম (৫১), ইদা মন্ডলের ছেলে আব্দুল কুদ্দুস (৫৯) ও আব্দুল হান্নান (৫৬), মানিক মিয়ার ছেলে আনোয়ার (৪৯) আফির উদ্দীন ওরফে আফিল উদ্দিনের ছেলে দুদু (৪৯) ও মৃত আয়েজ উদ্দীনের ছেলে ঘুটু আলম (৪৪)।
আদালত সূত্রে জানা গেছে ২০০৯ সালের ৭ মার্চ সদর উপজেলার বম্বু ইউনিয়নের রশিদার বম্বু ইউনিয়নের হিচমী ফকিরপাড়া গ্রামের আব্দুল আলীম (৬২) রাতের খাবার খেয়ে পার্শ্ববর্তী কড়ই কাদিরপুর গ্রামের আব্দুল মান্নান মৌলভীর পুকুর পাহারা দিতে যান। পরদিন সকালে পুকুর পাড়ের পার্শ্বে ধান ক্ষেতের ভেতরে হাত ও পা বাঁধা অবস্থায় তার লাশ পাওয়া যায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোসলেমা বেগম ২০০৯ সালের ৮ মার্চ বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফারুক খলিল তদন্ত শেষে ২০০৯ সালের সালের ২২ জুলাই আদালতে ছয় জনের নামে অভিযোগপত্র দেন। এরপর দীর্ঘ শুনানিতে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন বিচারক।
বাদী পক্ষের আইনজীবী ছিলেন সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল ও উদয় সিং এপিপি।
আসামিপক্ষে আইনজীবী ছিলেন এ ই এম খলিলুর রহমান, মোস্তাফিজুর রহমান ও হেনা কবীর।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied