দামুড়হুদায় জোরপূর্বক জমি দখল করে বাড়ি নির্মাণ করার অভিযোগ
দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামে জোরপূর্বক জমি দখল করে দ্বিতল ভবন নির্মান করার অভিযোগ উঠেছে গ্রামের প্রভাবশালী নূর-আলম ও তার ছেলে মোস্তাফার বিরুদ্ধে । ঘর নির্মাণ বন্ধে ও নিজের জমি ফেরত পেতে দামুড়হুদা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সেলিম হোসেন। সেলিম হোসেনের ছোট ভাই সালাউদ্দিন অভিযোগ করে বলেন, ওয়ারিশ সূত্রে প্রাপ্ত বড় দুধপাতিলা গ্রামস্থ ৮ কাঠা ভিটা জমি আমরা ভোগদখল করে আসছিলাম কিন্তু ঐ জমির কিছু অংশ গ্রামের মৃত্যু আব্দুল মজিদের ছেলে নূর আলম ও তার ছেলে মোস্তাফা জোরপূর্বক দখল করে দ্বিতল ভবন নির্মাণ কাজ করছে। জমি মাপজোপ না করেই নির্মান কাজ না করার জন্য আমরা একাধিকবার নিষেধ করার সত্ত্বেও আমাদের কথায় কোন তোয়াক্কা না করে দাপট দেখিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। এবিষয়ে গত ৯ জুলাই সকালে নুর আলম ও মোস্তফা জোরপূর্বক দ্বিতল ভবনের নির্মান কাজ করছিলো। তাদের কাজ করতে নিষেধ করলে তারা আমাদের অকথ্য ভাষায় গালাগালি করে এবং গালাগালি করতে নিষেধ করলে তারা আমাদের মারপিট করতে উদ্দত হয়। আমরা উপাইন্তর না পেয়ে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করি। এবিষয়ে থানা পুলিশ আমাদেরকে ডেকে সমঝোথা করার চেষ্টা করেছে। কিন্তু তারা থানা পুলিশের কথাও না শুনে জোরপূর্বক দ্বিতল ভবন নির্মাণ করছে। এবিষয়ে মোস্তফার কাছে জানতে চাইলে তিনি জানান আমার বাবা যে সময় বাড়ি করেছিলো সে সময় জমি না মেপে বাড়ি করছিলো। এখন জমি মেপে দেখা যাচ্ছে আমাদের জমির ভিতের সেলিমরা কিছু জমি পাচ্ছে এখন আমরা কি করবো তাদেরকে বলেছি আমাদের কাছে জমি বিক্রি করে দিতে কিন্তু তারা জমি বিক্রি করবে না। এবিষয়ে দামুড়হুদা থানা পুলিশ আমাদের ডেকে একটি রায় দিয়েছে সেটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান