ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরায় হত্যা মামলার আসামী গ্রেফতার


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১৩-৭-২০২৩ বিকাল ৫:৫৯

সাতক্ষীরার আশাশুনীতে হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে সিআইডি। বুধবার সন্ধ্যায় শহরের পুরাতন সাতক্ষীরার আলিয়া মাদ্রাসাপাড়ার প্রফেসর আব্দুল হামিদের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম মোশারফ হোসেন মজনু (৫১)। সে সাতক্ষীরা আশাশুনী উপজেলার শ্রীউলা দক্ষিণপাড়া এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে। বৃহস্পতিবার বেলা ১১টায় সিআইডি ইন্সপেক্টর হারুণ অর রশিদ সাংবাদিকদের জানায়, ২০২১সালে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ১৫ডিসেম্বর রাতে উপজেলার শ্রীউলা গ্রামের কহিনুর সরদারের ছেলে গোলাম রসুল ডাবলু (২৮) কে হত্যা করে। পরদিন সকালে একই এলাকার রাশেদ সরদারের মৎস্য ঘের থেকে পুলিশ ডাবলুর লাশ উদ্ধার করে। এঘটনায় মামলা হলে চলতি বছরের ১০জুলাই আদালত সিআইডি’র কাছে মামলার তদন্তের দায়িত্ব দেয়। তারই প্রেক্ষিতে সিআইডি ইন্সপেক্টর হারুণ অর রশিদ ও এস,আই, আনোয়ার বুধবার সন্ধ্যায় শহরের পুরাতন সাতক্ষীরার আলিয়া মাদ্রাসাপাড়ার প্রফেসর আব্দুল হামিদের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে গ্রেফতারকৃত ডাবলুকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা