ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খালিশপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৪-৭-২০২৩ দুপুর ১১:১৪

খুলনা নগরীর ১০ নং ওয়ার্ডস্থ চিত্রালী সুপার মার্কেট  এলাকায় মোঃ ফারুক হোসেন (৪৭) নামক এক যুবককে কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা । আহত ফারুকের পিতার নাম-মৃত জয়নাল আবেদীন। সে খালিশপুর জোন এ-৬৭, রোড নং-১৮/১ , গোয়ালপাড়ার বাসিন্দা । তিনি পেশায় একজন গোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্র পাওয়ার হাউজের মধ্যে বিল্ডিং সাপ্লাইয়ের ঠিকাদার ।
ঘটনা সূত্রে জানা গেছে, পাওয়ার হাউজের মধ্যে ফাঁকা জায়গায় নির্মাণ সামগ্রীর মালামাল রেখে কাজ করার জন্য মালামাল রাখাকে কেন্দ্র করে গত বুধবার দুপুর ১২ টার সময় আসামি আলামিনের সাথে বাকবিতণ্ডা হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে, ঐদিন রাত্র সাড়ে ৯টায় দিকে খালিশপুর ১০ নং ওয়ার্ডস্থ চিত্রালী  সুপার মার্কেটের  মুদিখানার দোকানে ডিম কিনতে গেলে। পূর্ব পরিকল্পিত ভাবে  দেশীয় অস্ত্রদিয়ে আসামি মোঃ আল আমিন (২১) ও  শেষ তুষার রহমান ( ৩০) সহ ৮থেকে ১০ জন তার উপরে  ধারালো অস্ত্র  দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে  গুরুতর আহত করে।
এসময় সন্ত্রাসীদের হাত থেকে বাঁচার জন্য ডাকচিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এবং এলাকাবাসী মুমূর্ষ ফারুককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে আহতের স্ত্রী মেরিনা খাতুন বাদী হয়ে খালিশপুর থানায় ছয় জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো পাঁচ থেকে সাত জনের বিরুদ্ধে একটি মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
এদিকে খালিশপুর থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় জড়িত আসামিদের মধ্যে আল আমিন, তুষার রহমান ও রুহুল শেখ ওরফে পোড়া ও মোঃ মামুনকে ইতোমধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়