ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

লিবিয়াতে ছাদ থেকে পড়ে কবিরহাটে যুবকের মৃত্যু


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১৪-৭-২০২৩ দুপুর ৪:১৬

লিবিয়াতে একটি ভবনের ছাদ থেকে পড়ে নোয়াখালীর প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত গোলাম আজিজ রুবেল (২৬) কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের পূর্ব লামছি প্রসাদ গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে।

বুধবার (১২ জুলাই) লিবিয়ার বেনগাজি শহরের পুলিশের অভিযানে পালাতে গিয়ে এ ঘটনা ঘটে।  

ঘোষবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়াম্যান মহসিন ভূঞা মিন্টু জানান,  গত ৮ মাস আগে আবুধাবি যায় রুবেল। কয়েকদিন সেখানে থাকার পর ইতালি যাওয়ার উদ্দেশ্যে সে লিবিয়া চলে যায়। পরে নোয়াখালীর বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়নের আরো ৩ যুবকসহ মোট ৮ জন বাংলাদেশী লিবিয়ার বেনগাজি শহরের একটি বাসায় অবস্থান নেয়। লিবিয়া পুলিশ ওই বাসায় অভিযান চালালে রুবেলসহ অন্যরা পালানোর চেষ্টা করে। ওই সময় রুবেল পুলিশের হাত থেকে পালাতে গিয়ে দুই তলা একটি ভবনের ছাদ থেকে নিচে পড়ে  মারা যায়।

নিহতের ফুফাতো ভাই রবিন জানান, বৃহস্পতিবার সকালে রুবেলের সঙ্গে থাকা তার আত্মীয় পারভেজ রুবেলের মৃত্যুর খবর তাদেরকে জানায়।   তার মরদেহ বর্তমানে লিবিয়ার একটি হাসপাতালে রয়েছে। মরদেহ দেশে আনতে তার পরিবার সরকারের সহযোগিতা কামনা করেন।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত