ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ছাত্রকে হাতুড়ি পেটার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১৪-৭-২০২৩ বিকাল ৬:৫
ছাত্রকে হাতুড়ি পেটা করার অভিযোগ পাওয়া গেছে আশুগঞ্জে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বৃহস্পতিবার (১৩ জুলাই) ওই শিক্ষার্থীর পিতা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। ওই শিক্ষার্থী ব্রাহ্মণবাড়িয়ার প্রতিভাবান ক্রিকেটার হওয়ায় আগামী ২১ জুলাই বিসিবি অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টিম বাছাই পর্বে অংশ নেওয়া এখন অনিশ্চিত হয়ে পড়েছে।
এদিকে, বিষয়টি তদন্ত করতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।হাতুড়ি দিয়ে পেটার শিকার শিক্ষার্থী মো. তামজিদুর রহমান সাফিন ব্রাহ্মণবাড়িয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র এবং ব্রাহ্মণবাড়িয়ার একজন প্রতিভাবান ক্রিকেটার। তার পিতা মিজানুর রহমান উপজেলা স্বাস্থ্য পরিদর্শক পদে আশুগঞ্জে কর্মরত আছেন। অভিযুক্ত হুমায়ূন কবির আশুগঞ্জ হাজী আবদুল জলিল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কর্মরত আছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া লিখিত অভিযোগে বলা হয়, বুধবার (১২ জুলাই) বেলা সাড়ে ৩ টায় হাজী আবদুল জলিল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আন্ত:স্কুল ফুটবল খেলায় ওই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় দর্শক হিসেবে মাঠের বাইরে থেকে খেলা উপভোগ করছিলেন মো. তামজিদুর রহমান সাফিন। মাঠে খেলার একপর্যায়ে নবম-দশম শ্রেণির শিক্ষার্থীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। শিক্ষার্থী সাফিন তার সহপাঠি দু'পক্ষকে নির্বৃত্ত করতে দুদলকে হাত দিয়ে ঠেলে দু-দিকে সরিয়ে দেয়। এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির সেখানে এসে অজ্ঞাত দুই ছাত্রের প্ররোচনায় সাফিনকে ডেকে নিয়ে চুল ধরে থাপ্পর দিতে দিতে তার কক্ষে নিয়ে যান। এরপর হাতুড়ি দিয়ে সাফিনের বাম হাতের জয়েন্টে আঘাত করে জখম করেন। বিদ্যালয়ের পিয়ন হারিজ মিয়া হাতুড়িটি কেড়ে নিলে হুমায়ুন কবির তাকে বেত দিয়ে মারতে শুরু করেন। পরে সাফিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়া হয়। আহত সাফিনের বাবা মিজানুর রহমান বলেন, 'সাফিন আগামী ২১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ায় বিসিবি অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টিম বাছাই পর্বে অংশ নেবে। সে ব্রাহ্মণবাড়িয়া ক্রিকেট একাডেমীতে নিয়মিত প্রশিক্ষণ করে আসছিল। এখন বাম হাতের জয়েন্টে হাতুড়ির আঘাত করায় তার অংশগ্রহণ করা নিয়ে আমরা শঙ্কিত। এই ঘটনায় বিচার পেতে ইউএনও মহোদয়ের বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।' আশুগঞ্জ হাজী আবদুল জলিল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির সাংবাদিকদের কাছে হাতুড়ি পেটার অভিযোগ অস্বীকার করে বলেন, 'তেমন কিছু নয়, আমি তাকে ধমক দিয়েছি।'আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামল চন্দ্র বসাক জানান, 'ওই শিক্ষার্থীর পরিবার থেকে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত হলে এই ঘটনায় ব্যবস্থা নেয়া হবে।'

এমএসএম / এমএসএম

ধর্ষণ মামলায় ময়মনসিংহের অলক মৌলভীবাজারে গ্রেফতার

২৪ ঘণ্টার ব্যবধানে দুই সন্তানের মৃত্যু, বাবাও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

ট্রাকের ধাক্কায় উল্টে গেল সিএনজি, বিএনপি নেত্রী আহত

বরগুনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

রংপুর-কাকিনা সড়কে ধস, ঝুঁকি নিয়ে চলাচল

মেঘনায় গোসলে নেমে নিখোঁজ কিশোর

লেভেল ক্রসিংয়ে আটকে যাওয়া প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা, নিহত ১

সমন্বিত স্বাস্থ্যসেবা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার

দৌলতখানে মাদকের ছড়াছড়ি, অভিযানে আটক ৬

‘ঘরের সব ভেঙে শেষ করে দিছে, এখন আমাদের আর কিছুই রইল না’

পাবনায় আ. লীগ নেতাকে গলা কেটে হত্যা

বহুল প্রতীক্ষিত ইছালী-পূবাইল কলেজগেট সড়কের নির্মাণকাজ উদ্বোধন

কাজী নজরুল শুধু বাংলাদেশের নন, সমগ্র বাঙালি জাতির অহংকার