মান্দায় বাড়ী বিক্রির নামে শিক্ষকের প্রতারনা
নওগাঁর মান্দায় বাড়ী বিক্রির নামে প্রতারণার অভিযোগ উঠেছে ইদ্রিস আলী নামে এক শিক্ষকের বিরুদ্ধে। বসতবাড়ি বিক্রির নামে তিনি ৫ লক্ষ ৩৮ হাজার টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষিক উপজেলার পরানপুর ইউপি'র দক্ষিণ পরানপুর গ্রামের মৃত ছাদেক আলি ওরফে সাদু সরদারের ছেলে । অপর দিকে ভুক্তভোগী সাইফুল ইসলাম একই গ্রামের আবেদ আলীর ছেলে।
ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, অবসর প্রাপ্ত শিক্ষক ইদ্রিস আলী তার নিজ ভোগদখলীয় বসতভিটার ৫ শতক জমি বিক্রির নামে বায়না সূত্রে ৫ লাখ ২০ হাজার এবং মৌখিক ভাবে ১৮ হাজার টাকা গ্রহণ করেন। কিন্তু উক্ত টাকা গ্রহণের পর থেকে তিনি পরিবার নিয়ে উধাও হয়ে গেছেন। জমি রেজিষ্ট্রি না দিয়ে শুরু করেন টালবাহানা।
গত ১৭ মার্চ ২০২২ ইং তারিখে টাকা গ্রহণের পর থেকে তিনি বাড়ীতে নেই। অসহায় হয়ে পড়েছেন জমির ক্রেতা সাইফুল ইসলাম।অসহায় ক্রেতা সাইফুল ইসলাম তার সহায় সম্বল বিক্রি করে মাথা গোঁজার জন্য ৫ শতক জমি ক্রয় করতে চেয়েছিলেন। কিন্তু হিতে বিপরীত।প্রতারক শিক্ষক তার সাথে এমন প্রতারণা করবে সেটা কখনও বুঝতে পারেননি তিনি। টাকা ফেরত পেতে বিভিন্ন জায়গায় দ্বারস্ত হয়েও তার কোন কাজ হয়নি। টাকা ফেরত পেতে অসহায় সাইফুলের দৌড়ঝাঁপের শেষ নেই। দেড় বছর পূর্বে প্রতারক শিক্ষক মৌখিক ভাবে বসত-ভিটা বুঝিয়ে দিয়ে লাপাত্তা হয়ে যায়। এরপর বিপাকে পড়েন ক্রেতা সাইফুল ইসলাম। দিনের পর দিন ঘুরতে থাকেন কিন্তু জমি বুঝে পায় না।
স্থানীয়ভাবে একাধিকবার শালিস বৈঠক হলেও তিনি জমি রেজিষ্ট্রির নামে তালবাহানা ও কাল ক্ষেপণ করে চলেছেন। শিক্ষকের প্রতারণার বেড়াজালে পাগল প্রায় ক্রেতা সাইফুল।
এঘটনায় শুক্রবার (১৪ জুলাই) সকালে টাকা অথবা জমি ফেরত পেতে জমির ক্রেতা সাইফুল ইসলাম পরিবার নিয়ে ওই প্রতারক শিক্ষকের বাড়িতে আশ্রয় গ্রহণ করেন।
স্থানীয় ইউপি সদস্য কামরুজ্জামান জানান, বায়নাকৃত জমির টাকা ফেরত না পেয়ে ক্রেতা ওই প্রতারক শিক্ষকের বাড়িতে আশ্রয় গ্রহণ করেন। একাধিক বার সালিশ বৈঠক করেও কোন কাজ হয়নি। শিক্ষকের আচরণ সন্তোষজনক নয়।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে