খুবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় সড়ক অবরোধ
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধরের ঘটনায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (১৪ জুলাই) দুপুর ১টা থেকে নগরীর গল্লামারী মোড়ে সড়ক অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে বিকাল সাড়ে তিনটায় অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের ছাত্র শাফায়েত সাগর নামের এক শিক্ষার্থীকে ট্রাক চালক কর্তৃক মারধরের অভিযোগ ওঠে।
মারধরের শিকার হওয়া শিক্ষার্থীর দিকে ট্রাকচালক ট্রাক বেশি চাপিয়ে যাওয়ার সময় কথা বলতে গেলে উভয়পক্ষের মধে বাকবিতাণ্ডা শুরু হয়। বাকবিতাণ্ডার একপর্যায়ে ওই ট্রাকচালক ও তার সহযোগী মিলে শিক্ষার্থীর গায়ে হাত তোলেন। এছাড়া ওই শিক্ষার্থীর নাকে মুখে মারাত্মক ভাবে যখম হয়।
জানা যায়, মারধরের বিষয়টি সমাধানের চেষ্টা করা হলে দুইজন পুলিশ কর্মকর্তা শিক্ষার্থীদের সাথে অসাদচরণ করেন ও মামলার হুমকি দেন।
বিষয়টি ক্যাম্পাসের অন্যান্য শিক্ষার্থীরা জানলে, দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নগরীর গল্লামারি মোড়ে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করেন। অবরোধরত শিক্ষার্থীরা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও মারধরকারীদের দ্রুত শাস্তির দাবি জানান।
অবরোধরত শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, তাদের দুই দফা দাবি না মানা পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। তাদের দুই দফা দাবির মধ্যে রয়েছে, অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার দেখানো এবং শিক্ষার্থীদের সাথে অসাদচরণ করা দুইজন পুলিশ কর্মকর্তাকে শাস্তির আওতায় আনা।
কেএমপি উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় ইতিমধ্যে অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।এছাড়া শিক্ষার্থীদের সাথে অসাদচরণ করা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত