ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রীর অনুদান পেলেন সাংবাদিক হোসাইন আহমদ


মাছুম বখ্স মাহী, রাজনগর photo মাছুম বখ্স মাহী, রাজনগর
প্রকাশিত: ১৪-৭-২০২৩ বিকাল ৬:৫৮

আহত ক্যাটাগরিতে মাননীয় প্রধানমন্ত্রী’র অনুদান পেয়েছেন এসএটিভি, দৈনিক যুগান্তর, ডেইলি ইন্ডাস্ট্রি ও সিলেটের ডাক এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ। ১০ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে অসুস্থ্য, অস্বচ্ছল এবং দুর্ঘটনায় আহত ও নিহত সাংবাদিক পরিবারের অনুকুলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে অনুদানের চেক তোলে দেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ব্যক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েল সচিব মো: হুমায়ুন কবীর খোন্দকার। পিআইপির মহাপরিচালক জাফর ওয়াজেদ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ (বাদল) সহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সারা দেশে থেকে ৭১ জন সাংবাদিক ও তাদের পরিবারের মধ্যে চেক বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর অনুদান প্রাপ্ত সাংবাদিক হোসাইন আহমদ প্রতিক্রিয়ায় বলেন, এই স্বীকৃতি মূলধারার সাংবাদিকতায় তাকে আরও দায়িত্বশীলতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বাড়াবে। মফস্বল পর্যায়ে অসুস্থ্য, অসচ্ছল এবং দুর্ঘটনায় আহত ও নিহত সাংবাদিক পরিবারের মধ্যে আগামীতে বৃহত্তর আকারে অনুদান দেয়ার আহব্বান করেন তিনি।
বি:দ্রঃ অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে গত ২৯ অক্টোবর ২০২২ইং রাত ৯টায় মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোডের প্রধান ডাক ঘরের সামনে সাংবাদিক হোসাইন আহমদ সন্ত্রাসীদের অতর্কিত হামলার স্বীকার হন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ