মাগুরায় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত
মাগুরা জেলা আওয়াামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ শুক্রবার বিকেলে স্থানীয় নোমানী ময়দানে অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৫ টায় সম্মেলন উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
পরে জেলা আওয়াামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক রিয়াজুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য পারভীন জামান কল্পনা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য নির্মল কুমার চ্যাটার্জী, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ,সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব জামির হোসেন প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে ও দেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিতে বিএনপি এখন ষড়যন্ত্রে ব্যস্ত। সকল ষড়যন্ত্র প্রতিহত করে আগামী নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে আবারো দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
সন্ধ্যা সাড়ে ৭ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলা কমিটির সভাপতি সাধারন সম্পাদক পদে নাম প্রস্তাব চলছিল।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর
আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত
মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল
লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি
পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ
রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত
মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র
স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা
সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক
নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ
আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন