ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ১৭৫ মিলিমিটার বৃষ্টি, নিম্নাঞ্চল জলাবদ্ধ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৩-৮-২০২১ দুপুর ১২:৪৭

চট্টগ্রামে সোমবার রাত থেকেই থেমে থেমে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৭৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস। ভারি বৃষ্টির কারণে আগ্রাবাদ সিডিএ আবাসিক ‍এলাকা, হালিশহর, চকবাজার, মুরাদপুর, দুই নম্বর গেট, বহদ্দারহাট, চান্দগাঁও, বাকলিয়াসহ নগরীর নিচু এলাকায় হাঁটু পরিমাণ পানি জমে গেছে। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে ব্যাংক, তৈরি পোশাক কারখানাসহ জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষদের। তবে সকাল সাড়ে ১০টার পর থেকে বৃষ্টি কমে যাওয়ায় বিভিন্ন সড়কে জমে থাকা পানি নামতে শুরু করেছে।

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শহিদুল সুমন বলেন, অতিবৃষ্টির কারণে নগরীর দুই নম্বর এলাকায় পানি উঠেছে। এমনিতেও বিধিনিষেধের কারণে সড়কে গাড়ি নেই। এখন আবার পানির কারণে রিকসাও কম।

জসিম উদ্দিন নামে আরেকজন বলেন, হাঁটু পরিমাণ পানি মাড়িয়ে হেঁটে রিকসায় উঠতে হয়েছে। জলাবদ্ধতার অভিশাপ থেকে কবে মুক্তি পাব জানি না।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শেখ হারুনুর রশিদ  বলেন, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৭৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে থেমে থেমে ভারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ভারি বর্ষণের কারণে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।

এমএসএম / জামান

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের