ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

দৌলতদিয়া পদ্মানদীর ভাঙ্গন


ডিএম ফাহিমুর রহমান, রাজবাড়ী photo ডিএম ফাহিমুর রহমান, রাজবাড়ী
প্রকাশিত: ১৫-৭-২০২৩ দুপুর ৩:৮

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বিভিন্ন  গ্রাম পদ্মা নদীর ভাঙ্গনে ফসলী জমি বিলিন হয়ে যাচ্ছে। শনিবার দুপুর পর্যন্ত বৃষ্টি মধ্যে ভাঙ্গন দেখা দেয়। ১ নং বেপারীপাড়া, সাহাজুদ্দিন বেপারীপাড়া, যদু মাতুব্বার পাড়া, মুন্সীপাড়া, ছোট ভাকলার অন্তরমোড়, দৌলতদিয়া লঞ্চ ঘাটের অদূরে নতুনপাড়া প্রভৃতি গ্রামে পদ্মা নদীর পানি বৃদ্ধির পাশাপাশি ভাঙ্গনও বৃদ্ধি পেয়েছে। দৌলতদিয়া লঞ্চঘাট থেকে  ৪ নং ফেরি ঘাট পর্যন্ত রয়েছে ভাঙ্গনের ঝুকি। দৌলতদিয়া লঞ্চঘাট মালিক সমিতির ম্যানেজার মিলন জানান, প্রতি দিনই পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টিতে অনেক যাত্রী লঞ্চ ঘাটের টার্মিনালে আশ্রয় নিয়েও বৃষ্টিতে ভিজে যাচ্ছে। বিআইডাব্লিউটিএর নতুন পল্টনে যাত্রীদের বসার কোন ব্যবস্থা নেই। বৃষ্টির পানি প্রতিরোধের জন্য টিনের কোন ব্যারা নেই। অপর দিকে দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মা নদীর ভাঙ্গনের মধ্যেও হাই কোর্টের নির্দেশ অমান্য করে বালু উত্তোলনের কাজ চলছে। দৌলতদিয়া ক্যানাল ঘাট থেকে ইউনিয়ন পরিষদের হ্যাচারী পর্যন্ত মোটা পাইপ লাইন বসিয়ে বালু উত্তোলনের প্রস্তুতি চলছে। ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও ফসলি জমি ভরাট নিষিদ্ধ থাকলেও বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন চালু রয়েছে। গোয়ালন্দ উপজেলার পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ইকবাল সরদার জানান, পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে বিভিন্ন স্থানে ফসলী জমি ভেঙ্গে নদীতে বিলিন হয়ে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তার নিকট জানানো হয়েছে। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ