গফরগাঁওয়ে শতবর্ষী ঈমামকে সংবর্ধনা প্রদান
ময়মনসিংহের গফরগাঁওয়ে একই মাঠে ৮১ বছর ঈমামতি করায় এলাকাবাসীর বিরল সম্মানে ভূষিত হলেন ১০১ বছর বয়সী ঈমাম । প্রিয় ঈমামকে সম্মান জানাতে পেরে খুশি এলাকাবাসী। সম্মান পেয়ে আবেগে আপ্লূত বয়োজ্যেষ্ঠ ঈমাম।
জানাযায়, ৮১ বছর যাবত গফরগাঁও উপজেলার নিগুয়ারী মধ্যপাড়া গ্রামের ঈদগাঁ মাঠে ঈমামতি করেন মাওলানা নূরুল ইসলাম। দীর্ঘ ৮১ বছর ঈমামতি করতে যেয়ে ঐ ঈমামের সাথে এলাকার মানুষের আত্মার সম্পর্ক তৈরী হয়। স্থানীয় দিশারী নামের সামাজিক সংগঠনের আয়োজনে প্রিয় মানুষটিকে সংবর্ধনা দেন এলাকার সকল শ্রেণী পেশার মানুষজন। ১৪ জুলাই শুক্রবার বিকালে গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় শতবর্ষী ঈমামকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও নগদ ৬ লক্ষ টাকা প্রদান করেন অতিথিবৃন্দ।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মৃধা, গফরগাঁও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান ও নিগুয়ারী মধ্যপাড়া ঈদগাঁ মাঠের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজুল হক মতি সহ স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
গুনী ব্যক্তিদের প্রতি এ সম্মাননা আগামী প্রজন্মকে আরো উৎসাহিত করবে বলে জানান আয়োজকরা।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied