ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ডামুড্যায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ১৫-৭-২০২৩ দুপুর ৩:৪৫
বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুল ছিলেন কর্মবীর,তার মেধা ছিল বাস্তবায়ন ভিত্তিক,মহান মুক্তিযুদ্ধের সময় দেশ স্বাধীন হওয়ার পিছনে তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা, তার অক্লান্ত পরিশ্রমের প্রচেষ্টায় যমুনা গ্রুপের মাধ্যমে লক্ষ লক্ষ বেকারের কর্মসংস্থান সৃষ্টি করেছেন, তিনি সমাজের দর্পণ হিসেবে পালন করেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা সফল স্বপ্ন সারথি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর তৃতীয়  মৃত্যুবার্ষিকীর স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শরীয়তপুরের ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের(ভারপ্রাপ্ত) সভাপতি ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির বাচ্চু ছৈয়াল।
 
 শনিবার (১৫) জুলাই সকাল ১০ টার সময় ডামুড্যা প্রেস ক্লাবের সভাকক্ষে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার ডামুড্যা উপজেলা প্রতিনিধি মোহাম্মদ নান্নু মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, অফিসার ইনচার্জ ওসি শেখ শরীফুল আলম,সরকারি আব্দুর রাজ্জাক কলেজের প্রভাষক আশিকুজ্জামান, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল,
ডামুড্যা পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শফিকুল্লাহ বেপারী।এ সময় উপস্থিত ছিলেন, প্রাইম কম্পিউটার অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, ইসলামী চক্ষু হাসপাতালের চেয়ারম্যান এম ডি জাফর,প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ মাহবুব আলম সিকদার,সাংগঠনিক সম্পাদক কালাম সরদার, সাংবাদিক সৈয়দ মেহেদী হাসান সিহাব, ব্যবসায়ী মোঃ জাকির হোসেন, হুমায়ূন কবির সহ অন্যান্যরা।
 
সভা শেষে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন ডামুড্যা হামিদিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক ও
সাব রেজিস্টার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আবু বকর সিদ্দিক। উল্লেখ্য, ২০২০ সালের ১৩ জুলাই ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার