ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

বাংলাদেশকেই ফেভারিট বলছেন জ্যোতি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-৭-২০২৩ বিকাল ৫:৪৭

ভারতীয় নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর বাংলাদেশের চোখ এখন ওয়ানডে সিরিজে। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রোববার মাঠে গড়াবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। তার আগে আজ শনিবার সংবাদ সম্মেলনে আসেন নিগার সুলতানা জ্যোতি। সেখানে বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, ওয়ানডে সিরিজ জিততে মুখিয়ে আছে তার দল।   

জ্যোতি বলেন, ‘সেটা তো অবশ্যই (আগের দলগুলোর চেয়ে এবার ভালো)। এক হচ্ছে ঘরের মাঠে খেলা। আরেকটা হলো শেষ ম্যাচ জেতার কারণে পুরো দল ইতিবাচক হয়ে আছে। সবাই অনেক বেশি বুস্ট আপ একটা এনার্জিতে আছে। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় অবশ্যই নির্দিষ্ট দিন অনেক বেশি গুরুত্বপূর্ণ।’ 

‘আমরা যদি কালকে ভুল কম করি, যদি গেম প্ল্যান অনুযায়ী খেলতে পারি। যে ছোট ছোট ভুলগুলো আমরা করছি, যেগুলো নিয়ে কথা বলছি সবসময়। কোচিং স্টাফরা আমাদের সঙ্গে কথা বলছে। যখন আমরা অনুশীলন করি, সময় নিয়ে কথা বলে বলে ধরিয়ে দেওয়া হচ্ছে বিষয়গুলো। সবসময় দেখছি জুটির একটা ঘাটতি থাকে। এ জিনিসগুলো যদি ১০-১৫ শতাংশ উন্নতি করতে পারি, ভালো ক্রিকেট আসবে।’

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশকে ভালো দল দাবি জ্যোতির, ‘আগের পাঁচটা ম্যাচের কয়টা ম্যাচ আমরা বিশ্বকাপে খেলেছি? (সবশেষ ম্যাচটা)। এর আগে? ২০১২-১৩ সালের দিকে। সেটা বিষয় না। আমরা এই সংস্করণটা ভালো খেলি। দল হিসেবে আমরা বেশি আত্মবিশ্বাসীও থাকি। কারণ সময়টা বেশি দেখা যায়। হিসেব কষে খেলা যায়। আর আমাদের যেহেতু লম্বা একটা ব্যাটিং লাইন-আপ আছে, সবাই সময় নিতে পছন্দ করে, সেটেল হয়ে খেলতে পছন্দ করে। ইতিবাচক ক্রিকেট খেলার মনোভাবই আমাদের সবার থাকবে।’

এ ম্যাচে ফেভারিট কারা? এমন প্রশ্নে অধিনায়ক জ্যোতির উত্তর, ‘বাংলাদেশকে ফেভারিট মনে করি কারণ শেষ ম্যাচটা আমরা জিতেছি। ফরম্যাট বদলে যাক অথবা যাই হোক, আমি আমাদের এগিয়ে রাখবো।’

‘আমার কাছে মনে হয় ভারতের চেয়ে আমরা ভালো ব্যাটিং করেছি। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি দেখেন, আমার কাছে মনে হয় আমাদের ব্যাটাররা উইকেটকে ভালো পড়তে পেরেছে। এবং সে অনুযায়ী শট খেলেছে। এই ধরনের উইকেটে একটু সময় নিয়ে খেলতে হবে। টি-টোয়েন্টিতে সময় ওভাবে পাবো না। কিন্তু ওয়ানডেতে সময় ও সুযোগ থাকবে। আমরা এভাবেই কথা বলছি ব্যাটাররা যত সময় থাকতে পারে। ওখানে থাকতে হবে এবং অবশ্যই ইতিবাচক ক্রিকেট খেলতে হবে।’-যোগ করেন জ্যোতি। 

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত