ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

ম্যানইউ মানলেও শাস্তির বিরুদ্ধে আপিল করবে বার্সেলোনা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-৭-২০২৩ দুপুর ১২:১

২০২২ সালে আর্থিক সংগতি নীতি না মানায় বার্সেলোনাকে পাঁচ লাখ ইউরো জরিমানা করেছে উয়েফা। একই অপরাধে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে তিন লাখ ইউরো জরিমানা করা হয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড এই শাস্তি মেনে নিলেও আপিল করতে যাচ্ছে বার্সেলোনা। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা শুক্রবার শাস্তি ঘোষণার পরই কাতালান ক্লাবটির এমন সিদ্ধান্তের কথা জানা গেছে।

স্প্যানিশ রেডিও কাদেনা এসইআর জানিয়েছে, বার্সা মনে করে ২০২২ সালে তারা সবকিছুই লা লিগার অনুমোদন নিয়েই করেছে। যে কারণে শাস্তি এড়াতে আপিল করতে চায় কাতালান ক্লাবটি। একইসঙ্গে এমন শাস্তি অসামঞ্জস্য বলেও মন্তব্য তাদের।

কেবল বার্সেলোনা ও ইউনাইটেড নয়, শাস্তি পেয়েছে সাইপ্রাসের দল অ্যাপোয়েল ও তুরস্কের ক্লাব কোনিয়াস্পোরও। এই দুই ক্লাবকে এক লাখ ইউরো করে জরিমানা করা হয়েছে। জরিমানা গুনতে হচ্ছে তুরস্কের দল ইস্তাম্বুল বাসাকশেহির ও ত্রাবজোনস্পোর, বেলজিয়ামের দল লয়্যাল অ্যান্টেওয়ার্প আর আন্ডারলেখটকে। তবে তাদের আপিল করার বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

এর আগে সেপ্টেম্বরে উয়েফার সঙ্গে সমঝোতায় সম্মত হয়েছিল পিএসজি, এসি মিলান, ইন্টার মিলানসহ ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাব। এরপর তারা ২০২২ অর্থবছরের নির্ধারিত লক্ষ্যগুলো পূরণ করেছে। তবে অন্যান্য সব ক্লাবের মতোই তাদের ওপরও নজরদারি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছিল উয়েফা।

জরিমানার খবরটি পেয়ে এক বিবৃতিতে ইউনাইটেড হতাশা প্রকাশ করলেও তারা শাস্তি মেনে নিয়েছে, ‘হতাশ হলেও ম্যানচেস্টার ইউনাইটেড এই জরিমানা মেনে নিয়েছে। উয়েফা জানিয়েছে, আমরা আর্থিক সংগতি নীতির নিয়ম কম ভাঙায় এই শাস্তি দেওয়া হয়েছে।’

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত