পাইকগাছার নদীতে কুমির আতংক
খুলনার পাইকগাছা উপজেলার কয়েকটি নদীতে কুমিরের দেখা পেয়েছে এলাকাবাসী। সেই সাথে ভয়ে মাছ ধরা বন্ধ করে দিয়েছে অনেকেই। গত কয়েকদিন ধরে উপজেলার শিবসা ও কপোতাক্ষ নদে এসব কুমিরের দেখা যাচ্ছে। ইতিমধ্যে উপজেলার দেলুটি ও দারুনমল্লিক এর মধ্যবর্তী হাবরখালী নদীতে বড় কুমিরের দেখা পেয়ে অনেকেই ক্যামেরা বন্দি করে। সেই সাথে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে সবাইকে সাবধান হতে। প্রায়ই নদীর কিনারে ডাঙায় উঠে আসছে কুমির। মাছ ধরতে যেয়ে কুমিরের তাড়া খেয়ে ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে কয়েকজন।
সূত্র মতে, খুলনার পাইকগাছা উপজেলার শিবসা নদীসহ বিভিন্ন নদ-নদীতে বড় বড় কুমির বিচরন করছেন বলে অনেকে দেখছেন। কুমিরের আক্রমণে আহতর ঘটনাও ঘটেছে। এতে উপজেলার সর্বত্র জুড়ে কুমির-আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভয়ে এলাকার লোকজন নদীতে নামছে না। মাছ ধরতে পারছেন না জেলেরা। এতে জেলে পরিবারগুলো বিপাকে পড়েছে।
স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে , বছরের এই সময়টায় উপজেলার শিবসা, হাপর খালী,ভদ্রাসহ বিভিন্ন নদ-নদীতে কুমিরের আনাগোনা বেড়ে যায়। সম্প্রতি উপজেলার সীমান্তবর্তী দাকোপ উপজেলার ঝালবুনিয়া গ্রামের এক বাসিন্দা নদীতে মাছ ধরতে গিয়ে কুমিরের লেজের বাড়ি খেয়ে অজ্ঞান হয়েছিল প্রায় ২/৩ ঘন্টা।
পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে। ইতিমধ্যে উপজেলার দেলুটি ও দারুনমল্লিক এর মধ্যবর্তী হাবরখালী নদীতে কুমিরের বিচরণ লক্ষ্য করা যাচ্ছে বলে অনেকেই ফেসবুকের মাধ্যমে সবাইকে সতর্ক করছে।
১৪ জুলাই শুক্রবার সকালে উপজেলার সোলাদানা ইউনিয়নের শিবসা নদীর তীরবর্তী বয়ারঝাপা গ্রামের মাজেদ আলী খাঁ নদীতে মাছ ধরতে যায় এ সময় হটাৎ একটি কুমির তার সামনে ভেসে ওঠে। কুমির দেখে মাজেদ ভয় পেয়ে বাড়িতে চলে আসে।সোলাদানার রবিউল সানা বলেন,নদীতে মাছ ধরে কোনোমতে সংসার চালান তাঁরা। কিন্তু প্রায়ই শিবসা নদীতে কুমির ভাসছে।নদীতে কুমির এসেছে এ কথা শুনে আমার বাড়ি থেকে নদীতে মাছ ধরতে যেতে দিচ্ছে না। জানি কখনো কি দূর্ঘটনা ঘটে যায়।
সম্প্রতি পাইকগাছা উপজেলার পার্শ্ববর্তী দাকোপ উপজেলার কালাবগী গ্রামের খায়রুল ইসলাম মোড়ল নদীতে মাছ ধরার সময় কুমির তাঁকে টেনে নিয়ে যায়। দুদিন পর তাঁর লাশ ভেসে ওঠে। খায়রুলের মৃত্যুর পর কুমির-আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভয়ে কেউ নদীতে নামছে না। যার ফলে মাছ ধরে জীবিকা নির্বাহ করা মানুষ কষ্টে দিন পার করছেন।
এমএসএম / এমএসএম
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা
পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ
রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন
বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২
ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
Link Copied