দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন সম্ভব নয়
খুলনা বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষে খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা শনিবার বিকাল সাড়ে ৫টায় ফুলবাড়ীগেট দলীয় কার্যালয়ে শুরু হয়। থানা বিএনপির সাবেক সভাপতি মীর কায়সেদ আলীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু।
বক্তব্যে তিনি বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছাড়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন সম্ভব নয়। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে দেশের শাসনপ্রক্রিয়ায় ন্যুনতম গণতান্ত্রিক মূল্যবোধ বিনাশ করা হয়েছে। জনগণের ভোটাধিকার হরণ করে একটি সাংবিধানিক স্বৈরশাসন কায়েম করা হয়েছে। এখন এই সরকারের পক্ষ থেকে অতীতের মতোই একটি প্রহসনের নির্বাচনে সব রাজনৈতিক দলকে টেনে আনার প্রচেষ্টা চলছে।
তিনি আরো বলেন ক্ষমতাসীন সরকার বিপুল দেনার চাপ ও তহবিল সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি এতটাই নাজুক অবস্থায় পৌঁছেছে যে আমদানি বিল পরিশোধ এমনকি জরুরি ভোগ্যপণ্য আমদানির অনুমতি আটকে থাকছে। ফলে বাজারে দ্রব্যমূল্য পরিস্থিতি ভয়ংকর হয়ে উঠেছে। নিম্ন ও মধ্যম আয়ের মানুষ সীমাহীন দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছে।
আগামী জাতীয় নির্বাচনকে অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করতে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলন বেগবানে খুলনা বিভাগীয় তারুণ্যের সমাবেশে সকল নেতাকর্মিদের যোগ দিতে হবে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত