নৌকার মনোনয়ন চেয়ে গণসংযোগ করলেন কেন্দ্রীয় আ:লীগ নেতা
জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট-২ আসন। আর বর্তমানে সেই আসনেই সংসদ সদস্য রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
এবার সেই আসনেই নৌকা মার্কার প্রতিক নেওয়ার জন্য মরিয়া হয়ে গণসংযোগ করে বেড়াচ্ছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির সদস্য মো. তাজমহল হীরক।
ইতিমধ্যেই তিনি তার নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছেন। শনিবার তিনি সারাদিন ক্ষেতলাল উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে এলাকাবাসীর নিকট আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। সেই সাথে এ সময়ে উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য সংযুক্ত লিফলেটও বিতরণ করেন তিনি।
তাজমহল হীরক বলেন, আমি কেন্দ্রীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির সদস্য পদে রয়েছি, আমি ছাত্র জীবন থেকেই ছাত্রলীগ তারপর মুল দলে কাজ করছি, আমি দলের জন্য কাজ করছি।
তিনি বলেন বর্তমান সরকার যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের কথা মানুষের মাঝে পৌঁছে দিয়ে আমি নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী বলে মানুষকে জানান দিচ্ছি। তিনি আরও বলেন, আমি ইতিমধ্যে গণসংযোগ শুরু করে দিয়েছি সেই সাথে মানুষের সাড়া পাচ্ছি, আশা করছি আমি নৌকার মনোনয়ন পাবো, আর মনোনয়ন পেলে আমি বিপুল ভোটে জয়লাভ করবো।
গণসংযোগ করার সময় তাঁর সঙ্গে ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল বারীক, লুৎফর রহমান, আব্দুল বারীক, মোজাম্মেল হোসেন, যুবলীগ নেতা শফিকুল আলম, ছাত্রলীগ নেতা রাজু, প্রভাষক আবু তাহের, ব্যাবসায়ী সুজাউল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Link Copied