কোনাবাড়ীতে শিশু অপহরণের ১২ ঘণ্টা পর সোনারগাঁও থেকে উদ্ধার
গাজীপুরের কোনাবাড়ীতে শিশু নাসিব বাবুকে (৭) অপহরণের ১২ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (২ আগস্ট) রাতেই অভিযান চালিয়ে জিএমপির কোনাবাড়ী থানা পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। নাসিব বাবু রংপুর কোতোয়ালি থানার শাহপাড়া গ্রামের মশিউর রহমানের ছেলে।
কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় ফরমান আলীর দোকানের সামনে থেকে শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। এরপর পরিবারের পক্ষ থেকে গতকাল দুপুরে থানায় অবহিত করলে তাৎক্ষণিক পুলিশ শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এসআই শাখাওয়াত ইমতিয়াজ সঙ্গীয় ফোর্সসহ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার রায়েরটেক এলাকা থেকে শিশুটিকে উদ্ধারসহ দুই অপহরণকারীকে আটক করা হয়। এ বিষয়ে কোনাবাড়ী থানায় একটি অপহরণ মামলা করা হয়েছে। দুপুরে দুই অপহরণকারীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
আটককৃতরা হলো- রংপুর সদর থানার পুটিমারী গ্রামের রস্তম আলীর ছেলে শাহ আলম (২৮) এবং চাঁদপুর জেলার মতলব উত্তর থানার ছোট লক্ষ্মীপুর বড়বাড়ী এলাকার মৃত বিল্লাল হোসেন প্রধানের ছেলে কামাল হোসেন প্রধান (৪৫)।
এমএসএম / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied