ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কেএমপির নতুন কমিশনার মোজাম্মেল হক


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৬-৭-২০২৩ বিকাল ৫:২৪

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র কমিশনার পদে নিযুক্ত হয়েছেন হাইওয়ে পুলিশের ডিআইজি মো. মোজাম্মেল হক। রবিবার (১৬ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনের সই করেন সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ।
গত বছরের (২০২২ সালে) ১৬ অক্টোবর অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল) হিসেবে হাইওয়ে পুলিশের দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মাদ মোজাম্মেল হক। এর আগে র‌্যাব-৪ এর অধিনায়ক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন এই পুলিশ কর্মকর্তা।
১৯৯৯ সালের ২৫ জানুয়ারি পুলিশ বিভাগে সহকারি পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেন ডিআইজি মোজাম্মেল হক। পঞ্চগড় ও রাজশাহীতে এএসপি (সার্কেল) এবং নাটোর, রাজশাহী, কুমিল্লা ও ঢাকায় অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়াও জয়পুরহাট, বগুড়া, নওগাঁয় ছিলেন পুলিশ সুপার হিসেবে। পরবর্তীতে মোজাম্মেল হক ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদে কর্মরত অবস্থায় এডিশনাল ডিআইজি পদে পদোন্নতি পান এবং র‌্যাব-১৩ (রংপুর) এর অধিনায়ক হন। র‌্যাবে থাকাকালে ১৩ মাস সুদানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে অংশ নেন তিনি।এ ছাড়াও বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করছেন ডিআইজি মোজাম্মেল হক। তা ছাড়াও এশিয়া, ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে পেশাগত দক্ষতা অর্জনে প্রশিক্ষণ নিয়েছেন তিনি।
পেশাগত জীবনের পাশাপাশি এলাকার মানুষের কল্যাণে কাজ করছেন মোজাম্মেল হক। অসহায়, দরিদ্র আর রোগে আক্রান্ত মানুষের পাশে থেকে নানাভাবে সহযোগিতা করেছেন তিনি।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়