ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ওয়ানডেতে প্রথমবার ভারতবধ বাংলাদেশের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৭-২০২৩ বিকাল ৫:৪১

এশিয়ার জায়ান্ট ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে চোখে চোখ রেখে লড়াই করেও সিরিজ হারের আক্ষেপে পুড়তে হয়েছিল বাংলাদেশকে। তবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে শুরুতেই দাপুটে জয়ে এগিয়ে গেল বাংলাদেশ। সেই সঙ্গে প্রথমবারের মত ওয়ানডে ফরম্যাটে ভারতের বিপক্ষে জয় পেল টাইগ্রেসরা। মিরপুরের মাঠে বাংলাদেশের কাছে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেছেন স্মৃতি-হারমানপ্রীতরা। 

রোববার (১৬ জুলাই) মিরপুর শের-ই বাংলায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ৩৯ রানের পাশাপাশি ফারজানার ২৭ রানের সুবাদে কোনোরকমে দেড়শ পার হয় বাংলাদেশের ইনিংস। বৃষ্টি বাধায় ৪৪ ওভারে নেমে আসা ম্যাচটিতে ১৫২ রানের বেশি সংগ্রহ করতে পারেনি স্বাগতিক ব্যাটাররা।

জবাবে মারুফা আক্তারের ৪ উইকেট এবং রাবেয়া খানের ৩ উইকেটের সুবাদে ভারতের ইনিংস থামল ১১৩ রানে। ৪০ রানের জয়ে মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ। 

এমএসএম / এমএসএম

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের

ম্যানইউর আগ্রহের পরও নিউক্যাসলে চুক্তি নবায়ন লুইস হলের

সাবালেঙ্কার পর ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা

দেশব্যাপী শুরু হচ্ছে বোলার হান্ট, ছেলেদের পাশাপাশি থাকছে মেয়েরাও