সাভারে ফুলবাড়িয়াতে গ্যাস সংকটে তিতাস গ্যাস অফিস ঘেরাও ও বিক্ষোভ
ঢাকার সাভারে তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশনের আঞ্চলিক অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। প্রায় বার দিন যাবৎ উপজেলার ফুলবাড়িয়ায় পনেরটি গ্রামে গ্যাস না থাকায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ জনগণ। এতে বিক্ষুদ্ধ হয়ে আজ সকালে ওইসব গ্রামের প্রায় পাঁচ শতাধিক মানুষ তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন কোম্পানীর সাভার আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপকের কার্যালয় অবরুদ্ধ করে রাখে। এরপর বিক্ষুদ্ধ জনগণ নিচে নেমে এসে বিক্ষোভ প্রদর্শণ করেন। এলাকাবাসী জানান, পার্শ্ববর্তী সকল এলাকায় গ্যাস থাকলেও ফুলবাড়িয়ার পনেরটি গ্রামে দির্ঘদিন গ্যাস না থাকায় চরম দুর্ভোগ নেমে এসেছে। বারবার অভিযোগ করেও গ্যাস সঞ্চালন চালু না হওয়ায় বাধ্য হয়ে তারা তিতাস গ্যাস অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শণ করেছে। এ সময় বিক্ষোভকারীরা একদিনের আলটিমেটাম দিয়ে গেছেন। একদিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে আবারও তিতাস গ্যাস অফিস ঘেরাও করার ঘোষনা দেন তারা।
ফুলবাড়িয়ার অধিবাসী ইয়াকুব আলী জানান, গ্যাসের অভাবে আমাদের স্বাভাবিক জীবন-যাত্রা ব্যহত হচ্ছে। প্রতিটি মানুষ রান্না করতে না পারায় না খেয়ে দিন যাপন করছে। এলাকার পোশাক শ্রমিক, ভাড়াটিয়ারা অন্যত্র চলে যাচ্ছে। এতে করে আমাদের জনজীবন দুর্বিসহ হয়ে পড়েছে।
তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন কোম্পানী লিমিটেডের সাভার আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার অজিত চন্দ্র দেব জানান, সাভারের একটি নির্দিষ্ট এলাকা ফুলবাড়িয়া ও ধলপুরে লাইনে গ্যাস নেই মর্মে এলাকাবাসী অভিযোগ করেন। সংযোগ কি কি সমস্যা তা সনাক্ত করে কার্যকরী ব্যবস্হা নেওয়া হবে। এছাড়া সমস্যাটি সমাধানে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশাকরি কয়েকদিনের মধ্যেই ওইসব এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied