ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে জেলা পিপি কার্যালয়ে শেখ হাসিনার কারাবন্দী দিবস পালিত


সেলিম চৌধুরী , চট্টগ্রাম ব্যুরো  photo সেলিম চৌধুরী , চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৬-৭-২০২৩ রাত ৮:৪৩
স্বৈরাচার কখনো কোন মানুষের কল্যাণ  করতে পারে না। তারা সবসময় মানুষের উপর দমন পীড়ন চালিয়ে নিজের ক্ষমতা প্রদর্শন করে,  যাতে মানুষ ভীত হয়ে তাদের দুর্শাসনের প্রতিবাদ না করে। কথা গুলো বলছেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর শেখা ইফতেখার সাইমুল চৌধুরী। 
আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম জেলা পিপি'র উদ্যোগে পিপি কার্যালয়ে আলোচনা সভা জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 
সভায় জেলা পি.পি আরো  বলেন ১/১১ এর স্বৈরাচারী সরকার দমন ও পীড়ন নির্যাতন করে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করার গভীর ষড়যন্ত্র করেছিল। জননেত্রী শেখ হাসিনা জীবন বাজি রেখে সেদিন এই অশুভ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি গ্রহণ করেছিল। কিন্তু কোন বাধায় নেত্রীর সাহসী ভূমিকাকে স্তব্ধ করতে পারেনি। সেদিন বীর বেশে কারাবরণ করেছেন  কিন্তু তবুও মাথানত করেননি।  জননেত্রী শেখ হাসিনা বাঙ্গালী জাতির আশা-আকাঙ্খার শেষ আশ্রয় স্থল তার শাসন আমলে দেশ এবং মানুষের উন্নয়ন হয়েছে।  উন্নয়নে ভীত-সন্ত্রস্ত হয়ে তথাকথিত বিরোধী দল সারাদেশে জ্বালাও পোড়াও করে গনতান্ত্রিক পরিবেশ ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়, তথাকথিত আন্দোলন করে ব্যর্থ হওয়ার পর বিদেশিদের কাছে ধরনা দিয়ে সরকারের ভাবমূর্তি ধ্বংস এবং দেশের অস্তিত্ব ও স্বকীয়তা বিলীন করার ষড়যন্ত্রে লিপ্ত । আগামীতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। উক্ত সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোহাম্মদ নবী শিমুল, আজাহারুল হক, মোহাম্মদ মহসীন, মঈনুল আলম টিপু, মাহতাব উদ্দিন চৌধুরী, দিদারে আলম,  আব্দুল্লাহ আল মামুন, পিটু কুমার শীল, সেলিম চৌধুরী  , টিপু শীল জয়দেব, শামসুল হক টিটু, এমরানুল হক আজাদ, খোরশেদুল আলম টিপু, আজমুল হুদা, নিশাত, সেলিনা আক্তার প্রমূখ।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন