খুলনায় দুদক আইনজীবীর মৃতদেহ উদ্ধার
খুলনায় এক আইনজীবীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দুর্নীতি দমন কমিশনের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি)। রবিবার সন্ধ্যায় বটিয়াঘাটার কাজিবাছা নদীর কিনারা থেকে এ মৃতদেহ উদ্ধার হয়েছে।
আইনজীবির নাম লুৎফুল কবির নওরোজ (৫৮)। সন্ধ্যায় কাজিবাছা নদীর তেঁতুলতলা রিয়া হ্যাচারীর পুকুর থেকে লাশটি উদ্ধার হয়। লাশের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মো. নুরুল ইসলাম জানান, হ্যাচারীর পুকুরটি কাজিবাছা নদীর সাথে সংযুক্ত। নদীর জোয়ারের পানি পুকুরটিতে যায়। নদী থেকে লাশটি ভাসতে ভাসতে পুকুরে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁর মৃতদেহ ময়না তদেন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, লাশের পকেট থেকে মোবাইল ফোন ও পরিচয়পত্র উদ্ধার হয়েছে। গত দুই/তিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। তাঁর গ্রামের বাড়ি রূপসা উপজেলার আদুলের মোড় এলাকায়।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত