আমেরিকায় শামীম ওসমানকে হেনস্তা, বেগমগঞ্জে আ'লীগের বিক্ষোভ প্রতিবাদ মিছিল
যুক্তরাষ্ট্রে সফররত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে হেনস্তার চেষ্টা চালানোর প্রতিবাদে নোয়াখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ প্রতিবাদ ও মিছিল হয়েছে।
বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজারে প্রতিবাদ মিছিল করে আলী হায়দার উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।
এরপর সংক্ষিপ্ত আলোচনায় নেতাকর্মীরা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কোন নেতাকে নিয়ে কটুক্তি করলে সেটার কঠিন জবাব দেওয়া হবে। সবাইকে এর প্রতিবাদ করতে বলে হয় যার যার অবস্থান থেকে। বিএনপির এইসব কাজকে ন্যক্কারজনক আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে তাদের সন্ত্রাসী হামলার ঘটনার ক্ষোভ প্রকাশ করেন নেতাকর্মীরা।
এইসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল মাস্টার, যুবলীগের আহবায়ক জাবেদ হোসেন রকি, উপজেলা ছাত্রলীগের সভাপতি তোহিদুল ইসলাম রাতুল, সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের ওসমান গনি বোরহান, ইউপি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আরিফুর রহমান আরিফ সহ আরো অনেকে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied