ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

এশিয়া কাপে দু’বার মুখোমুখি ভারত-পাকিস্তান, কবে কবে?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-৭-২০২৩ দুপুর ২:১

এশিয়া কাপ হবে হাইব্রিড মডেলে। এসিসি বিষয়টি চূড়ান্ত করেছে। পাকিস্তানে হবে চারটি ম্যাচ। বাকি ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। এখনও এশিয়া কাপের সূচি ঘোষণা হয়নি। তবে পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, ৩০ বা ৩১ আগস্ট শুরু হবে আসরটি। 

পাকিস্তান ঘরের মাঠে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে। ওই ম্যাচ খেলে বাবর আজমরা চলে যাবেন শ্রীলঙ্কা। সেখানে ভারতের বিপক্ষে খেলবে গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচ। ওই ম্যাচটি ২ সেপ্টেম্বর ডাম্বুলায় অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে ক্রিকেট পাকিস্তান। 

গ্রুপ পর্বের সেরা দুই দল যাবে সুপার ফোরে। দুই গ্রুপ থেকে চার দল সুপার ফোরে খেলবে। সেখানে প্রতি দল একে অপরের মুখোমুখি হবে। ভারত-পাকিস্তানের গ্রুপে যেহেতু নেপাল আছে, বড় কোন দুর্ঘটনা না ঘটলে দুই দলই দ্বিতীয় রাউন্ডে যাবে। 

ভারত-পাকিস্তান সুপার ফোরে গেলে তাদের দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াতে পারে ১০ সেপ্টেম্বর। এমনটাই দাবি করেছে ক্রিকেট পাকিস্তান। আর ভারত-পাকিস্তান ফাইনাল খেললে এশিয়া কাপটা দুই দলের দ্বিপাক্ষিক সিরিজের স্বাদ দিতে পারে। আসরের ফাইনাল হওয়ার কথা ১৭ সেপ্টেম্বর। 

বাংলাদেশ এশিয়া কাপে গ্রুপ পর্বের দুটি ম্যাচই খেলবে পাকিস্তানে। প্রথমে আফগানিস্তান, পরে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে পারে টাইগাররা। সুপার ফোরে খেলতে শ্রীলঙ্কার টিকিট কাটতে কঠিন চ্যালেঞ্জ জিততে হবে লিটন-সাকিবদের। 

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত