শরীয়তপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ
শরীয়তপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর জেলা পর্যায়ের পুরস্কার বিতরণ করা হয়েছে। সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ পুরস্কার বিতরণী ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা অফিসার শ্যামল চন্দ্র শর্মা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি)শামসুন নাহার । অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত ৩২টি প্রতিযোগিতা ও ৩২টি ইভেন্টে জেলা পর্যায়ে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। এর মধ্যে শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক কারিগরি শাখা হিসেবে পুরস্কৃত হয়েছেন শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার কনেশ্বর শ্যামা চরণ এডওয়ার্ড ইনস্টিটিউশনের ট্রেড ইন্সট্রাক্টর শফিকুল ইসলাম।
জাতীয় শিক্ষা সপ্তাহ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু এ প্লাস সনদ অর্জন করলেই মানব সম্পদ হিসেবে গড়ে ওঠা সম্ভব নয়। একজন দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে উঠতে হলে পাঠক্রমিক কার্যক্রমের সাথে সহ-পাঠক্রমিক শিক্ষাও গ্রহণ করতে হবে।বর্তমান সমাজকে সঠিক পথে পরিচালনা করতে হলে এখন থেকেই শিক্ষার্থী-শিক্ষক সবাইকে একযোগে নান্দনিকতার চর্চা চালিয়ে যেতে হবে। এছাড়া, মানবিক মূল্যবোধের শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। আর তাহলেই একজন শিক্ষার্থী সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তার যথাযথ অবদান রাখতে পারবে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার