ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সাভারে ডেঙ্গু রোগীর প্রকোপ বাড়ছে


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১৭-৭-২০২৩ দুপুর ৪:৫৪

কোভিড-১৯ এর প্রকোপ কাটতে না কাটতেই ডেঙ্গু পরিস্হিতি মারাত্বক রুপ ধারন করেছে। এই পরিস্হিতি মোকাবেলা করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সায়েমুল হুদা।

গত ১০ ই জুলাই সাভার উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনার উদ্দ্যেগে ও সাভার পৌরসভার সার্বিক সহযোগিতায় মশক নিধনে ডোর টু ডোর ক্রাশ প্রগ্রাম করা হয়।বর্তমান উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীর সংখ্যা কত জন, উত্তরে বলেন এই পর্যন্ত ১৮ জন ভর্তি ছিল, তবে ঢাকা রিফার্ড এবং চিকিৎসা নিয়ে সুস্হু হওয়ায় বর্তমান ৬ জন ভর্তি আছে এবং নতুন রোগী যোগ হতে পারে বলে জানান।

এদিকে সাভারে ডেঙ্গু রোগীর প্রকোপ দিন দিন বেড়ে যাওয়ায় বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে মশক নিধনের কাজ চলছে। এদিকে সোমবার (১৭ ই জুলাই) উপজেলা প্রশাসন পাড়া মহল্লায় ফগার মেশিন দিয়ে মশা নিধনের কার্যক্রম শুরু করেছেন। এ উপলক্ষে দুপুরে উপজেলার হেমায়েতপুরে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধনে সচেতনামুলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।  পরে সেখানে ফগার মেশিন দিয়ে মশা নিধনের কার্যক্রম করা সহ বিভিন্ন মানুষকে ডেঙ্গু মশার সম্পর্কে সচেতনার জন্য লিফলেট বিতরণ করা হয়।
উল্লেখ সাভারের বিভিন্ন এলাকায় মানুষের ঘন বসতি ও বিভিন্ন স্থানে ময়লা পানি জমার কারণে ডেঙ্গু মশা বেড়ে গেছে। গত এক সপ্তাহে বিশ জনেরও বেশী ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা যায়। 

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার