ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বরগুনায় নারী নির্যাতন মামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের এক নেতা কারাগারে


মোস্তফা কাদের, বরগুনা photo মোস্তফা কাদের, বরগুনা
প্রকাশিত: ১৭-৭-২০২৩ বিকাল ৫:২৯

নারীর সম্ভ্রমহানির অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ মো: মশিউর রহমান খান এ আদেশ দিয়েছেন। 
আসামীর হলেন, বরগুনা পৌর শহরের কেজি স্কুল সড়কের মৃত আলতাফ হোসেনের ছেলে আসাদুজ্জামান রনো। রনো কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান বাবুল।
জানা যায়, এ বছরের ৮ এপ্রিল আসাদুজ্জামান রনো ও তার সহযোগী দেলোয়ারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে তার এক নারী প্রতিবেশী মামলা দায়ের করেন। ওই ট্রাইব্যুনালের বিচারক মামলাটি বরগুনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুসন্ধান করে ৭ দিনের মধ্য অনুসন্ধান প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। 
গোয়েন্দা শাখার উপপরিদর্শক মো: জাহিদ হাসান মিয়া ১ মে আসামী রনো ও দেলোয়ারের বিরুদ্ধে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করেন। বিচারক ১১ জুন আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করার নির্দেশ দেন। দেলোয়ার বৃহস্পতিবার গ্রেফতার হলে রনো সোমবার স্বেচ্ছায় ওই ট্রাইব্যুনালে হাজির হন। আদেশের পরে আদালত প্রাঙ্গণে রনো বলেন, আমাদের জমির উপর দিয়ে পানির পাইপ নিতে চায় মামলার বাদীর স্বামী আবু জাফর। আমি বাধা দিলে আবু জাফর তার স্ত্রীকে দিয়ে এই মিথ্যা মামলা দেওয়ায়। আমি ঢাকায় ব্যবসা ও রাজনীতি করি। মামলা বিষয় আমি কিছু জানতাম না। মামলার বাদী বলেন, এ বছর ৩ এপ্রিল সকাল অনুমান ১০ টার সময় আমার বাসার পূর্ব পাশে এসে রনো ও দেলোয়ার আমাকে লাগমন্দ করে। আমি প্রতিবাদ করলে রনো ও দেলোয়ার আমার সম্ভ্রম হরণ করে স্পর্শকাতর স্থানে হাত দেয়। 
বরগুনার বিশেষ পিপি মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, বাদীর মামলার ঘটনা সত্য মর্মে অনুসন্ধান প্রতিবেদন দিয়েছে। এ কারনে রনোর জামিন না মঞ্জুর করেছে আদালত। অপর আসামী দেলোয়ারের জামিন আবেদন শুনানী হবে ২৩ জুলাই।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ