খুলনায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ট্যাব বিতরণ
মাধ্যমিক পর্যায়ের ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠণে জনশুমারি ও গৃহগণনায় ব্যবহৃত ট্যাব বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, বর্তমান প্রধানমন্ত্রী উন্নয়নশীল দেশ গড়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা মধ্যমআয়ের দেশে উন্নীত হয়েছি। আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। বর্তমান সরকার দেশকে ডিজিটালাইজড করেছে। স্মার্ট বাংলাদেশ গঠন করার লক্ষ্যে সরকার শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করছেন। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে এই উপহার শিক্ষার্থীদের জন্য সহায়ক ভূমিকা রাখবে। প্রধান অতিথি আরও বলেন, এই ট্যাব শিক্ষার্থীরা যেন শুধু বিনোদনের জন্য ব্যবহার না করে জ্ঞান অর্জনের মাধ্যম হিসেবে কাজে লাগায়। খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসীর আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক মোঃ মাহমুদুজ্জামান। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খুলনা বিভাগের ১০ জেলার ২০ হাজার সাতশত ৬২ মেধাবী শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করা হবে। এর মধ্যে খুলনা জেলার ৯টি উপজেলায় দুই হাজার তিনশত ২৪টি এবং খুলনা সিটি কর্পোরেশনের পাঁচটি থানায় সাতশত ৫০টি ট্যাব বিতরণ করা হবে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত