জয়পুরহাটে সন্তান কে হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন
জয়পুরহাটের ক্ষেতলালে সাড়ে তিন বছরের সন্তানকে হত্যার দায়ে সৎ মা ফিরোজা আকতার রিভাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়। সোমবার বিকেলে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মোক্তাদির এ রায় দেন। জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন আদালতের স্পেশাল পিপি ফিরোজা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
ফিরোজা আকতার রিভা ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের মাহফুজার রহমানের স্ত্রী।
মামলার বিবরণে জানা গেছে, মাহফুজার রহমানের প্রথম স্ত্রী ইয়াসমিন আকতারের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান ছিলো। বিয়ের পর থেকে তাদের মধ্যে প্রায় ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এমন অবস্থায় ফিরোজাকে গোপনে ২য় বিয়ে করে বাড়িতে আনেন মাহফুজ।
এরপর সতিনকে সহ্য করতে বাড়ি থেকে বিতাড়িত করার জন্য ২০১০ সালের ১২ ফেব্রুয়ারি দুপুরে সাড়ে তিন বছরের সৎ সন্তান আব্দুর রহমান শাফিকে ভাতের সাথে বিষ মিশিয়ে খাওয়ান সৎ মা ফিরোজা। পরে হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় শিশুটির আপন মা বাদী হয়ে ক্ষেতলাল থানায় হত্যা মামলা দায়েরে করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ রায় দেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied