ডাক্তারের সিল ব্যবহার করায় ৫০ হাজার টাকা জরিমানা
নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে ডাক্তারের সিল ব্যবহার করায় ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশে ফার্মেসিতে রাখায় এক দোকানদারকে ৫০ হাজার টাকা জরিমিানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার নলুয়া জনতা বাজারের (লেংগার দোকান) তানভীরুল ইসলামের ফার্মেসিতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফার্মেসি দোকানদার হয়ে ডাক্তারের সিল ব্যবহার করায় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে ফার্মেসিতে রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া জনতা বাজারে (লেংগার দোকান) ফার্মেসি দোকানদার তানভীরকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং উক্ত অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ওষুধ উপস্থিত সকলের সামনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন কবিরহাট থানার একদল পুলিশ।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ
মিয়ানমারে পাচারের চেষ্টা, সেন্টমার্টিনে ৩৭.৫ টন সিমেন্টসহ আটক ১২
কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১
কালিয়ার টোনা আলিম মাদ্রাসায় পাস করেনি কেউ!
আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্যবসা করেছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা হচ্ছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ
কালিয়ায় বাংলা কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত
জেলা প্রশাসক কি কোনো রাজনৈতিক নেতার ব্যক্তিগত প্রতিনিধি, নাকি জনগণের প্রশাসক?
বারহাট্টায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে পটুয়াখালীতে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ
কুড়িগ্রামে তাদরীবাতুল কুরআন মডেল মাদ্রাসার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
খালিয়াজুরীতে ধনু নদী থেকে অবৈধ বালু উত্তোলন, একজনকে দেড় লাখ টাকা জরিমানা