মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবীতে কুতুবদিয়ায় শান্তিপূর্ণ কর্মসূচী
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে ঢাকায় চলমান আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে শান্তিপূর্ণ কর্মসূচী পালন করছে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক পরিবার।
সোমবার থেকে কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ প্রধান শিক্ষকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালনের মধ্যদিয়ে দাবী আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্র থেকে দেয়া কর্মসূচি পালনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের আন্দোলন আরও তীব্রতর করার হবে বলে জানান শিক্ষক নেতৃবৃন্দ।অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন, কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান। সঞ্চালনায় ছিলেন, কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ'র প্রধান শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলাম। কর্মসুচীতে বক্তব্য রাখেন ধূরুং আদর্শ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোরশেদুল আলম, সতরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুক্কুর আলম আজাদ, লেমশীখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু ইউছুপ, কৈয়ারবিল আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক ইসহাক হায়দার সোহেল প্রমুখ।
এতে উত্তর বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক আহমদ হোছাইন, আলী আকবর ডেইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদয় শংকর পাল, কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ ইউনুস, আলী আকবর ডেইল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইখতিয়ার উদ্দিন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জাতীয় প্রেসক্লাবে শিক্ষকদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচীতে পুলিশের হামলার তীব্র নিন্দা জানান।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
Link Copied