ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ভান্ডারিয়া পৌর নির্বাচনে নৌকার বিজয়


শাহিন ফকির photo শাহিন ফকির
প্রকাশিত: ১৮-৭-২০২৩ দুপুর ১২:৩৯
নৌকার এ বিজয় জননেত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করলাম।প্রথমবারের মতো ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. ফাইজুর রশিদ মেয়র পদে নির্বাচিত হয়েছেন।
 
সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় ভান্ডারিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে ফলাফল ঘোষণা করেন পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান খলিফা।নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফাইজুর রশিদ খসরু নৌকা প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৬২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জেপি মঞ্জু) প্রার্থী মাহিবুল হোসেন মাহিম পেয়েছেন ৫ হাজার ৭১ ভোট।
 
পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি ভোটকেন্দ্রে গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মেয়র পদে পাঁচজন এবং পুরুষ ও নারী কাউন্সিলর পদে ৫১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।বিজয়ী হওয়ার পর ভান্ডারিয়ার পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু বলেন, নৌকার এ বিজয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার,এই বিজয় আমি মাননীয় প্রধানমন্ত্রীকে উৎসর্গ করলাম। আমি এই বিজয়ে আনন্দিত। এ বিজয়ে আমি কৃতজ্ঞতা জানাই মহিউদ্দিন মহারাজ ভাই,উপজেলা চেয়ারম্যান মিরাজুল ভাই, আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ আমার ভান্ডারিয়া পৌরসভার  ভোটারবৃন্দকে,ভান্ডারিয়া পৌরবাসী যেভাবে আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন, আমি চেষ্টা করবো তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করে তাদের পাশে থেকে কাজ করার।
 
উল্লেখ্য বিগত ০৯ বছর আগে ভান্ডারিয়া পৌরসভা গঠিত হওয়ার পরে এটাই প্রথম নির্বাচন।

এমএসএম / এমএসএম

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন

আওয়ামী লীগ-কে ফেরাতে জামায়াতের দৌড়ঝাঁপ চলছে: রাশেদ খান

কুমিল্লায় একরাতে ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৬২৪

নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যবিষয়ক ফ্যামিলি হেলথ ফোরাম

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁয় কারাম উৎসবে তুলে ধরা হলো কার্মা ও ধার্মা—দুই ভাইয়ের কাহিনি

বাবুগঞ্জ ডিগ্রী কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

হাওরের প্রত্যন্ত গ্রাম থেকে সহকারী জজ শুভ আহমেদ

নাচোলে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও পরিবার কেন্দ্রে চিকিৎসক সময়মতো না আসার অভিযোগ