ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

হরিপুরের আমগাঁও ইউপি উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১৮-৭-২০২৩ দুপুর ৩:৩৪
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ঘোড়া মার্কা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হবিবর রহমান চৌধুরী বিজয়ী হয়েছেন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবিবর রহমান চৌধুরী পেয়েছেন ৬ হাজার ৬৩৩ ভোট। 
 
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক স্বতন্ত্র প্রার্থী চশমা মার্কার আলমগীর পেয়েছেন ৫ হাজার ৮৭০ ভোট। আ'লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী উমাকান্ত ভৌমিক ৪ হাজার ২৭৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। এছাড়া অটোরিকশা প্রতীকের প্রার্থী এস এম মনোয়ার হোসেন ৩২ ভোট পেয়েছেন।
 
সোমবার (১৭ই জুলাই) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের ৯টি কেন্দ্র ও ১টি ভেনু কেন্দ্রে ব্যালেট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। এতে কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ম‌নোনীত প্রার্থী সহ মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আ'লীগ নৌকা মার্কার উমাকান্ত ভৌমিক,স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হবিবর রহমান চৌধুরী (ঘোড়া) আলমগীর (চশমা) মনোয়ার হোসেন মিঠুন (অটোরিকশা)। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৭৩ জন। পুরুষ ১১হাজার ৪০৪ ও নারী ১০ হাজার ৬৬৯ জন।
 
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আব্দুল মান্নান বলেন, হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নে শান্তিপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নে ভোটারসংখ্যা ২২ হাজার ৭৩ জন,তাঁর মধ্যে পুরুষ ১১ হাজার ৪০৪ ও নারী ১০ হাজার ৬৬৯ জন।ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৬ হাজার ৯১৭ জন,এর মধ্যে বাতিল হয়েছে ভোট ১০৬ টি। বৈধ ভোটার সংখ্যা ১৬৭১২ টি।
 
উল্লেখ্য, গত বুধবার (২৪ মে) ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পাভেল তালুকদারের মৃত্যুতে এই আসনটি শূন্য হওয়ায় ১৭ জুলাই ২০২৩ ইং উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির