মেঘ দেখলেই দুশ্চিন্তা বাড়ে লালমোহনের আবাসনবাসীর মনে
আকাশে মেঘ দেখলেই দুশ্চিন্তা বাড়ে ভোলার লালমোহন উপজেলার প্রায় প্রতিটি আবাসনের বাসিন্দাদের মনে। দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় জরাজীর্ণ ঘরগুলোতে বৃষ্টির পানি পড়ে নষ্ট হয় কষ্টার্জিত আসবাবপত্রগুলো। নির্ঘুম কাটাতে হয় সারারাত। জরাজীর্ণ ঘরের এ চিত্র উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে নির্মিত সরকারি আবাসনের (গুচ্ছগ্রাম)। দুর্ভোগের শেষ নেই এখানে বসবাসরত দরিদ্র পরিবারগুলোর।
সরেজমিন দেখা যায়, জরাজীর্ণ অবস্থায় রয়েছে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের সৈয়দাবাদ আবাসন, উত্তর লর্ডহার্ডিঞ্জ নজির মিয়া বাড়িসংলগ্ন শাহাবাজপুর আবাসন, উত্তর প্যায়ারীমোহন (বটতলাসংলগ্ন) সোনালী আবাসন, ধলী গৌরনগরের চতলা বাজারসংলগ্ন আবাসন, উত্তর চতলা মহাজন আবাসনসহ রমাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ রায়চাঁদ আবাসন।
এখানে বসবাসরত পরিবারগুলো দিনযাপন করছে এ জরার্জীণ ঘরেই। কেউ কেউ ঘরের ওপর পলিথিন দিয়ে ইটচাপা দিয়েছেন। তবে আকাশে মেঘ দেখলেই সারারাত জেগে থাকেন। যদি বৃষ্টির সাথে বাতাস হয় তবে ওই পলিথিনও উড়ে গিয়ে পানিতে ভিজে নষ্ট হবে কষ্টার্জিত আসবাবপত্র। এছাড়াও এখানে বসবাসরতদের মধ্যে রয়েছে চরম স্বাস্থ্যঝুঁকিও। কারণ, আবাসনবাসীর জন্য নেই স্বাস্থ্যসম্মত টয়লেট ও নিরাপদ পানির ব্যবস্থা। ফলে চলমান করোনা মহামারীর এ সময়ে চরম স্বাস্থ্যঝুঁকির আশঙ্কাও করছে অসহায় পরিবারগুলো। তাই এসব সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে বসবাসরত পরিবারগুলো।
আবাসনের বাসিন্দা আবুল কালাম, আরিফ, হোসনেয়ারা, লাইজু, ইউসুফ ও জামাল জানান, অত্যন্ত কষ্ট করে আবাসনে থাকতে হয়। আকাশে মেঘ দেখলেই আতঙ্কিত হয়ে যাই। নিজেরা ধার-দেনা করে মোটামুটি মেরামত করে পরিবার নিয়ে থাকি।
রায়চাঁদ আবাসনের বাসিন্দা জামাল বলেন, কয়েকবার উপজেলা থেকে স্যাররা এসে ঘরের ছবি তুলে নিয়েছেন। কেন নিয়েছেন তা জানি না। তবে আমাদের কোনো উপকার হয়নি।
জানা গেছে, ২০০৪ সালে আশ্রয়ণ প্রকল্পের আওতায় এসব আবাসন নির্মাণ করা হয়েছিল। এরপর থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় জরাজীর্ণ ঘরগুলো মেরামতে কোনো উদ্যোগ নেয়া হয়নি। কিছু কিছু মেরামত করা হলেও তা শুধু কাগজে-কলমে, বাস্তবে নয়।
লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মিয়া জানান, আবাসনের কাজগুলো তদারকি করে উপজেলা নির্বাহী অফিসার, প্রকল্প কর্মকর্তা ও ভূমি অফিস। তবে লর্ডহার্ডিঞ্জের শাহাবাজপুর আবাসন ও সোনালী আবাসনে মেরামতের কাজ হয়েছিল বলে জানান তিনি।
রমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ গোলাম মোস্তফা মিয়া বলেন, আবাসনের ঘরগুলো ৪-৫ বছর ধরে কোনো মেরামত হয়নি। বসবাসরত বাসিন্দাদের সমস্যার বিষয়গুলো কর্তৃপক্ষকে জানিয়েছি।
তবে আবাসনে বসবাসরতরা জানান, লোক দেখানো কাজ করা হয়েছিল। তাই যেমন ঘর তেমনই রয়ে গেছে, রয়ে গেছে ভোগান্তিও।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সোহাগ ঘোষ বলেন, জরাজীর্ণ ঘরগুলো মেরামতের কোনো উদ্যোগ কর্তৃপক্ষ নেবে কি-না তা জানা নেই। তবে সরকার জরাজীর্ণ ঘরগুলো মেরামত না করে সেখানে একতলা পাকা বিল্ডিং করার পরিকল্পনা নিয়েছে। প্রকল্প-২-এর আওতাধীন ৬টি ঘরের তালিকা পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান