নোয়াখালীতে পুলিশ বেষ্টনী দিয়ে বিএনপির পদযাত্রায় বাধার অভিযোগ
নোয়াখালীর জেলা শহর মাইজদীতে ক্ষমতাসীন সরকার পতনের এক দফা দাবি আদায়ে পদযাত্রা করেছে বিএনপি। তবে দলটির পদযাত্রায় পুলিশ বেষ্টনী দিয়ে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৮ জুলাই) বেলা সোয়া ১০টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে ও শহরের বিশ্বনাথ এলাকায় বাধা দেওয়ার এই ঘটনা ঘটে। নোয়াখালী জেলা বিএনপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র হারুনুর রশীদ আজাদের অনুসারীরা পৃথক ভাবে এই পদযাত্রা কর্মসূচির আয়োজন করে।
নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে শহরের রশীদ কলোনী থেকে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে ৪-৫হাজার নেতাকর্মি রাস্তায় নামে। এরপর পদযাত্রাটি শহরের বিশ্বনাথ গেলে পুলিশ মহাবেষ্টনী দিয়ে বাধা দেয়। তখন আমরা পুলিশের সাথে বাড়াবাড়ি না করে পদযাত্রার পথ পরিবর্তন করে মাইজদী গার্লস একাডেমি সংলগ্ন মাইজদী-সোনাপুর সড়কে ঘন্টাব্যাপী কর্মসূচি পালন করি।
নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র হারুনুর রশীদ আজাদ বলেন, শেখ হাসিনার পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আমার অনুসারীরা সকাল ১০টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু করে। পদযাত্রায় শুরুতেই পুলিশ বাধা দেয়। নেতাকর্মিরা পুলিশী বাধা অতিক্রম করে বড় মসজিদের সামনে গিয়ে কর্মসূচি শেষ করে।
এ সময় জেলা বিএনপির সভাপতি এ জেড এম গোলাম হায়দার, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাশ, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম মুক্তা, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহবায়ক মো.কলিম উপস্থিত ছিলেন।
বিএনপির নেতাদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, আমার কাছে কোন অভিযোগ করেনি, আমাকে কিছু বলেনি।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন
শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Link Copied