পিএসজির আগ্রহে জল ঢাললেন হ্যারি কেন
হ্যারি কেনকে দলে নেওয়ার লড়াইয়ে ছিল রিয়াল মাদ্রিদ। লড়াই থেকে তারা সরে গেছে। ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ স্ট্রাইকারের বিষয়ে খোঁজ রাখলেও লম্বা প্রজেক্টের চিন্তায় তরুণ কাউকে চাইছে তারা।
টটেনহ্যামের ২৯ বছর বয়সী স্ট্রাইকার কেনকে কিনতে বরাবর আগ্রহী ছিল পিএসজি। বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তির বিষয়ে লড়াই করছিল ফ্রান্সের ক্লাবটি। তবে সংবাদ মাধ্যম টি টেলিগ্রাফ দাবি করেছে, হ্যারি কেন পিএসজিকে প্রত্যাখ্যান করেছেন।
শেষ অপশন হিসেবে কেনের সামনে খোলা আছে বায়ার্ন মিউনিখের দরজা। জার্মান ক্লাবটি স্পার্স স্ট্রাইকারের জন্য নিজেদের সবটা দিয়ে চেষ্টা করছে। হ্যারি কেনও যেতে চান চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম সেরা দল বায়ার্নে।
এদিকে ক্রীড়া সাংবাদিক থমাস হিডেল গোল ডটকমের কলামে বলেছেন, পিএসজির উচিত হবে হ্যারি কেনকে না কেনা। ২৯ বছরের শিরোপাহীন হ্যারি কেন পিএসজি’কে তেমন কিছু দিতে পারবে না বলে বিশ্বাস তার। এছাড়া হ্যারি কোনভাবেই এমবাপ্পের বিকল্প নন। তার বয়সও মাথায় রাখতে বলেছেন।
হ্যারি কেনকে স্ট্রাইকার হিসেবে শীর্ষস্থানীয় বলছেন থমাস। লিগ ওয়ানে মৌসুমে ৩০ গোল দেওয়া, ১০ গোলে সহায়তা দেওয়া তার পক্ষে সম্ভব। কিন্তু দ্রুতই ৩০ বছরে পা দেওয়া হ্যারি কেনের ইনজুরির কথাও মাথায় রাখার পরামর্শ দিয়েছেন থমাস হিডেল। গত মৌসুমের পুরোটা তিনি গোড়ালির ইনজুরি নিয়ে খেলেছেন। নতুন প্রজেক্ট গড়তে চাওয়া কোন ক্লাবের জন্য যেটা ভালো খবর নয়।
এমএসএম / এমএসএম
তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর
এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি
মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক
আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী
পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ
রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো
ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!
সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার
‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’
অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?