সরকার প্রশাসন যন্ত্রের উপর নির্ভর করে টিকে থাকার চেষ্টা করছেঃ দুলু
বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন বর্তমান সরকার নার্ভাস হয়েছে। প্রশাসন যন্ত্রের উপর নির্ভর করে টিকে থাকার চেষ্টা করছে কিন্তু সে আশা পূরণ হবে না।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে পদযাত্রার পূর্বে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু তার বক্তব্যে বলেন, কোন টালবাহানা করেই সরকারের শেষ রক্ষা হবে না। অতিসত্তর সরকারকে পদত্যাগ করতে হবে। । অবশ্যই র্নিদলীয় নিরপেক্ষ ও তত্বাবধায়ক সরকারের অধীনে ভোট দিতে হবে। বাংলাদেশ যেভাবে জেগে উঠেছে, বাংলাদেশের মানুষের সাথে বিশ্ব জেগে উঠেছে। তাই আমরা( বিএনপি) মনে করি আমাদের একদফা দাবি মানবে এবং অতি শীঘ্রই তত্বাবধায়ক সরকার গঠন করে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। এসময় সরকারের কড়া সমালোচনা করে বক্তব্য দেন তিনি।
লালমনিরহাট শহরের সাপটানা নয়ারহাট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া এ পদযাত্রা সাপ্টিবাড়ীতে গিয়ে শেষ হয়।
এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, জেলা বিএনপির
সহ- সভাপতি রোকন উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবল, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, জেলা যুবদলের সভাপতি ভিপি আনিছ, সাধারণ সম্পাদক হাসান আলীসহ বিএনপি ও এর অন্যান্য অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের প্রায় ১০ হাজার নেতাকর্মী অংশ নেয়।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied