ফেইসবুকে প্রেম, অতঃপর প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন সফল হয়নি
ফেইসবুকে প্রেমের ঘটনা নতুন কিছু নয়। এই প্রেমের টানে বিদেশ থেকে বেশকিছু প্রেমিকা ছুটে এসেছেন এদেশে। বিয়ের পিঁড়িতেও বসেছেন। আবার অনেকই প্রতারণার শিকার হয়েছেন। তেমনি ফেইসবুকে প্রেমের সূত্র ধরে কুতুবদিয়ায় প্রেমিকের বাড়িতে অনশন করেছেন বগুড়া যুবতী সেতু (২৪)। কিন্তু তিনি সফল হতে পারেননি। প্রেমিকের বাড়ি ত্যাগ করে নিজ বাড়িতে চলে যেতে হয়েছে তাকে।
জানা যায়, সেতু (২৪) বগুড়া সদরের ১৯ নং ওয়ার্ডের কারবালা এলাকার আজহার আলীর কন্যা। সেতু দাবি করছেন দীর্ঘ সাত বছর ধরে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের জইজ্যার পাড়ার তাজুলের ছেলে সেনাসদস্য আরাফাত (২৬) এর সাথে তার প্রেমের সম্পর্ক। সেই সুবাদে আরাফাত বিভিন্ন সময় তাকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরতে গেছেন। বিয়ের প্রলোভন দেখিয়ে আরাফাত তার সাথে সম্পর্ক করেছেন। তার ভার্সিটিতে গেছেন। এমনকি তার বাড়িতেও গেছেন আরাফাত। কিন্তু হঠাৎ করে সেনাসদস্য আরাফাত যোগাযোগ বন্ধ করে দিলে তিনি পেরেশান হয়ে পড়েন। তাই কোন উপায়ান্তর না দেখে আরাফাতের দেশের বাড়ি কুতুবদিয়ায় অনশনের সিদ্ধান্ত নেন।
মঙ্গলবার আরাফাতের ছোট ভাই ছোটন ৯৯৯ এ কল করে দোকান ভাংচুরের অভিযোগ করলে কুতুবদিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় সেতু পুলিশকে তার প্রেমিক আরাফাতের সাথে সম্পর্কের বেশকিছু ডকুমেন্টস দেখান। পরে আরাফাতের চাকরির অবস্থান নিশ্চিত করে প্রেমিকা সেতু কুতুবদিয়া ত্যাগ করেন।
সেতু বলেন, আমি চাই এধরনের প্রতারকের খপ্পরে যেন কেউ না পরে। আমি তার কর্মস্থলে গিয়ে এর বিচার চাইবো।আরাফাতের বাবা তাজুল ইসলাম বলেন, সব ষড়যন্ত্র। আরাফাত বাড়িতে নেই। কর্মস্থলে সুনামের সহিত চাকুরী করছে। মেয়েটা বাজে ঘরের হবে। খারাপ মেয়ে। তবে এ বিষয়ে আরাফাতের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। মেয়েটি কুতুবদিয়া ত্যাগ করেছেন বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
Link Copied