ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৯-৭-২০২৩ দুপুর ৪:০
জয়পুরহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট -২০২৩ এর উপজেলা পর্যায়ে ৩ দিন ব্যাপী এ টূর্ণামেন্টের  সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।   
 
বুধবার বেলা ১২ টায় জয়পুরহাট স্টেডিয়াম মাঠে পুরষ্কার বিতরণ  অনুষ্ঠিত হয়। 
বিতরণী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও  সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী। 
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার আবু তারেক মো: রওনক আখতার, সহকারি শিক্ষা অফিসার তারিকুল ইসলাম, আব্দুর রহিম প্রধান প্রমুখ। 
 
উপজেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে দাদরা প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে খয়েরদাড়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত