ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

মেয়ে হত্যার সুষ্ঠু বিচার না পাওয়ার হতাশায় মা-বাবা, আসামিদের হুমকি


আজিজ আহমেদ, বেগমগঞ্জ photo আজিজ আহমেদ, বেগমগঞ্জ
প্রকাশিত: ১৯-৭-২০২৩ বিকাল ৫:৪০
নোয়াখালীর বাবুপুর গ্রামের তাসলিমা আক্তারের স্বামী ও তার পরিবার কতৃক নির্যাতন ও যৌতুকের জন্য হত্যা করার প্রায় ১ বছর হলেও এখনো কোন সুষ্ঠু বিচার না পাওয়ার অভিযোগ উঠেছে। 
 
গত বছরের ১৩ নভেম্বর স্বামী সাইফুল ইসলাম ও তার বাবা মাহবুবুল হক এবং মা বকুল আক্তার সহ অমানবিক নির্যাতন ও মারধর এবং গলা চেপে এক সন্তানের জননী তাসলিমা আক্তারকে হত্যা করে। ঘটনাস্থলে গেলে জানা যায়, ২০১৯ সালের ১৪ নভেম্বর পৌরসভার কলেজ রোডের বাবুপুর গ্রামের মামুন বাড়ির ভাড়াটিয়া আবু তাহের এর মেয়ে তাসলিমা আক্তারের সাথে একই উপজেলার চাদপুর গ্রামের ইউনুস মাঝি বাড়ির মাহবুবুল হক এর ছেলে সাইফুল ইসলামের সাথে বিবাহ হয়। বিবাহের কিছুদিন পর পর স্বামী ও তার পরিবার সবাই যৌতুক দেওয়ার জন্য বারবার নির্যাতন চালাত। এরপর এক পর্যায় বছর খানেক যাওয়ার পর অত্যাচার সহ্য করতে না পেরে বাবার বাড়ি চলে আসে। এরপর সামাজিক ভাবে সেটা সমাধান করে আবার স্বামীর বাড়িতে দেওয়া হয়। কিন্তু তারা আবার নির্যাতন করতো।
 
পিতা আবু তাহের থেকে জানতে চাইলে তিনি বলেন, সমাধানের কিছু দিন না যেতেই তারা আমার মেয়েকে অত্যাচার করে ও গলা চেপে হত্যা করে। 
ঘটনার পরের দিন মা মর্জিনা আক্তার বাদী হয়ে সেনবাগ মডেল থানায় ৩ জন কে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর মুল আসামি স্বামী সাইফুল ইসলাম ৫ মাস জেল খাটার পর জামিনে বের হয়ে আসে। এরপর তারা আমাদেরকে নানান ভাবে হুমকি দামকি দিয়ে আসছে। এমন কি প্রান নাশের হুমকিও দিচ্ছে।
 
মামলা অগ্রগতির বিষয়ে জানতে চাইলে বলেন, সেনবাগ মডেল থানা থেকে পিবিআই এর কাছে হস্তান্তর করা হয়েছে। কিন্তু প্রায় ১ বছর হলেও কোন সুষ্ঠু বিচার পাচ্ছেন না বলেও জানান তারা। উল্টো থানা থেকে তাদের কাছে টাকা দাবি করেন বলেও জানান। স্থানীয় ইউপি সদস্য নুর মোহাম্মদ বলেন, যেহেতু মামলার অগ্রগতির জন্য পিবিআই এর কাছে সেহেতু তারা যথাযথ ব্যবস্থা নিবেন বলে জানান তিনি। ঘটনার প্রকৃত কারন জানতে চাইলে এইসময় তিনি বিষয়টি এড়িয়ে যান। 
 
অভিযুক্ত সাইফুল ইসলাম থেকে জানতে চাইলে তিনি বলেন, আমি বা আমার পরিবার নির্দোষ। মেয়ের পরিবার আমাদেরকে ফাসানোর চেষ্টা করছেন। আমরা এই হত্যার সাথে জড়িত নই।
 
পিবিআই জানান, ঘটনার তদন্ত চলমান পক্রিয়ায় আছে। তাই তদন্তের স্বার্থে এখন কোন কিছু বলা সম্ভব নাহ বলে জানিয়েছেন তারা।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ