ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে নিজ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৭-২০২৩ বিকাল ৫:৪৩
 ভোলার লালমোহনে হুমায়ুন কবির নামে (৪৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের ৩নং ওয়ার্ড মোবারক আলী বিশ্বাস বাড়ির নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হুমায়ুন কবির ওই বাড়ির মৃত হারুন অর রশিদের ছেলে। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
হুমায়ুন কবিরের স্ত্রী নার্গিস বেগম জানান, প্রায় ২০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন কবির। তাই স্বামীর কাছ থেকে আলাদা কক্ষে থাকতেন তিনি। বুধবার সকাল ৮ টায় স্বামীর কক্ষের দরজা বন্ধ দেখে ডাকাডাকি শুরু করেন। কোনও শব্দ না পাওয়ায় ঘরের টিনের ফাঁকা দিয়ে ভিতরে তাকিয়ে দেখেন ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি লাগানো অবস্থায় ঝুলছে তার স্বামী। পরে তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং থানায় খবর দেন বলেও জানান নার্গিস বেগম। 
লালমোহন থানার এসআই আউওয়াল বলেন, সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ ভোলায় প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি। 

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত